Bengal Weather Update: প্রচণ্ড বাজ-বিদ্যুৎ সহ জেলায় জেলায় ধেয়ে আসছে বৃষ্টি-দুর্যোগ! জারি সতর্কতা...

Written BySUDESHNA PAUL
Published: Jul 24, 2025, 11:48 AM IST|Updated: Jul 24, 2025, 11:48 AM IST

Rain Alert in Bengal: রাজ্যের মোট ১৫ জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে। কোথায় কমলা সতর্কতা, কোথায় হলুদ সতর্কতা? জেনে নিন।

Bengal Weather Update Rain Alert1/7

১৫ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি

অয়ন ঘোষাল: জেলায় জেলায় ধেয়ে আসছে বজ্যবিদ্যুৎ সহ বৃষ্টি। প্রবল দুর্যোগের পূর্বাভাস। জারি হল কমলা সতর্কতা। 

Bengal Weather Update Rain Alert2/7

১৫ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি

আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে মালদা, মুর্শিদাবাদ ও বাঁকুড়া জেলায় প্রবল বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস। প্রচণ্ড পরিমাণে বাজ পড়া ও বিদ্যুৎ চমকানোর সতর্কতা রয়েছে।

Bengal Weather Update Rain Alert3/7

১৫ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি

সেইসঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। বাতাসের গতি থাকবে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ঝড়বৃষ্টির সময় মানুষজনকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Bengal Weather Update Rain Alert4/7

১৫ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি

এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

Bengal Weather Update Rain Alert5/7

১৫ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি

ঝোড়ো দমকা বাতাস বইবে। বাজ পড়ার সঙ্গেই বিদ্যুৎ চমকানোরও সতর্কতা রয়েছে এই জেলাগুলির ক্ষেত্রেও। 

Bengal Weather Update Rain Alert6/7

১৫ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি

বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও নদিয়ায়। 

Bengal Weather Update Rain Alert7/7

১৫ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি

অর্থাৎ রাজ্যের মোট ১৫ জেলা আজ ভাসতে চলেছে বৃষ্টিতে। দুর্যোগে ভোগান্তি অপেক্ষা করে আছে জেলাবাসীর জন্য।