Sayantani Mullick: বাড়িতে টিভি দেখছিলেন! আচমকাই অস্বস্তি, কয়েক সেকেন্ডে ‘ব্রেন স্ট্রোক’ অভিনেত্রী সায়ন্তনীর...

Written ByDebasmita Das
Published: Sep 08, 2025, 05:47 PM IST|Updated: Sep 08, 2025, 05:54 PM IST

Sayantani Mullick Brain Stroke: কোনওরকম শারীরিক অসুস্থতা ছিল না। হঠাৎই নাকি দুর্বল লাগতে শুরু করে।‌ সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন তিনি। মুখের একটা দিক কেমন যেন বেঁকে যাচ্ছিল। তারপরই শরীরে অস্বস্তি শুরু হয়...

Sayantani Mullick Brain Stroke1/9

হঠাৎই ব্রেন স্ট্রোক সায়ন্তনীর!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সদ্য শেষ হয়েছিল ধারাবাহিক। একটু বিরতির সময়। এরমধ্যেই যে এমন গুরুতর রোগ হানা দেবে ভাবেননি কেউই। বাড়িতে হঠাত্‍ ব্রেন স্ট্রোকের শিকার অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। 

Sayantani Mullick Brain Stroke2/9

হঠাৎই ব্রেন স্ট্রোক সায়ন্তনীর!

কোনওরকম শারীরিক অসুস্থতা ছিল না। জানা যায়, টিভি দেখতে দেখতেই শরীরে অস্বস্তি শুরু হয়। অতঃপর তড়িঘড়ি সায়ন্তনীকে নিয়ে চিকিৎসকের কাছে ছোটেন স্বামী তথা টেলিপর্দার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল।

Sayantani Mullick Brain Stroke3/9

হঠাৎই ব্রেন স্ট্রোক সায়ন্তনীর!

বুধবার সকালে দিব্যি ওয়ার্কআউট করছিলেন, হঠাৎই নাকি দুর্বল লাগতে শুরু করে।‌ সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন তিনি। মুখের একটা দিক কেমন যেন বেঁকে যাচ্ছিল। তাই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান স্বামী ইন্দ্রনীল মল্লিক।

Sayantani Mullick Brain Stroke4/9

হঠাৎই ব্রেন স্ট্রোক সায়ন্তনীর!

সংবাদমাধ্যমকে ইন্দ্রনীল জানিয়েছেন, ক্রমাগত হিচকি তুলছিল আর মুখটা একটু বেঁকে যাচ্ছিল। সেটা খানিকক্ষণ পর ঠিক হলেও হিচকিটা বন্ধ হচ্ছিল না। সঙ্গে সঙ্গে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে গেলে ব্লাড প্রেসার, হার্ট রেট চেক করলে সবটাই স্বাভাবিক ছিল। 

Sayantani Mullick Brain Stroke5/9

হঠাৎই ব্রেন স্ট্রোক সায়ন্তনীর!

এমআরআই রিপোর্টে বিষয়টা ধরা পড়ল। তখনই জানতে পারলাম ওঁর ব্রেন স্ট্রোক হয়েছে। চারদিন ভর্তি ছিল। চিকিৎসক জানান, মাইল্ড ব্রেন স্ট্রোক হয়েছে।

Sayantani Mullick Brain Stroke6/9

হঠাৎই ব্রেন স্ট্রোক সায়ন্তনীর!

সায়ন্তনীকে পুরোপুরি বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক। আগামী ১৫ দিন পুরো বিশ্রামে থাকতে হবে। আপাতত কোনও সিরিয়াল করছেন না অভিনেত্রী। কিছুদিন আগেই তিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের শ্যুটিং শেষ করেছেন। 

Sayantani Mullick Brain Stroke7/9

হঠাৎই ব্রেন স্ট্রোক সায়ন্তনীর!

ইনস্টাগ্রামের স্টোরিতে দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী৷ একটি ছবিতে দেখা যাচ্ছে, ইন্দ্রনীলকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন সায়ন্তনী।

Sayantani Mullick Brain Stroke8/9

হঠাৎই ব্রেন স্ট্রোক সায়ন্তনীর!

একটি হাসপাতালের বেডে শুয়ে তাঁর ছবি৷ অভিনেত্রী লেখেন, “তোমায় ছাড়া আমার বাঁচা সম্ভব হত না বর। ঈশ্বরকে ধন্যবাদ।” 

Sayantani Mullick Brain Stroke9/9

হঠাৎই ব্রেন স্ট্রোক সায়ন্তনীর!

টেলিপর্দার তারকাদম্পতির আশঙ্কা, ভাগ্যিস শ্য়ুটিংয়ে গিয়ে এধরনের ঘটনা ঘটেনি। নইলে বেশি সমস্যায় পড়তে হত। যার জন্যে ঈশ্বরকে ধন্যবাদও জানিয়েছেন সায়ন্তনী-ইন্দ্রনীল।