Bengaluru stampede reminds major stampedes in India: গুজব-হুজুগ-ভিড়-পদপিষ্ট! মৃত ১০০০-এরও বেশি! ভয়াবহ সব ছবি...

Major stampedes in India: ফ্রি পাসের গুজবকে কেন্দ্র করে বুধবার, ৪ জুন,  বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিদের আইপিএল জয়ের বিজয়োৎসব পরিণত হয়েছে মৃত্য়ুমিছিলে। পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১১ জন। আহত প্রায় ৭৫। তবে এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বেঙ্গালুরুর এই মর্মান্তিক ঘটনা মনে করিয়ে দেয় প্রশাসন ও কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থার জেরে ভারতে কীভাবে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা বার বার ঘটেছে।     

| Jun 05, 2025, 11:57 AM IST
1/11

ভারতে পদপিষ্ট মৃত্যুর ইতিহাস!

Major stampedes in India

১৫ ফেব্রুয়ারি, ২০২৫: নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জন প্রাণ হারান। আহত হন প্রায় ১৫ জন। মহাকুম্ভ মেলা উপলক্ষে প্রয়াগরাজগামী ট্রেনের জন্য স্টেশনে প্রচুর ভিড় ছিল। ভিড়ের চাপে এই দুর্ঘটনা ঘটে।   

2/11

ভারতে পদপিষ্ট মৃত্যুর ইতিহাস!

Major stampedes in India

২৯ জানুয়ারি, ২০২৫ :  উত্তর প্রদেশের মহাকুম্ভে পুণ্যস্থানের সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ হারান কমপক্ষে ৩০ জনেরও বেশি মানুষ।   

3/11

ভারতে পদপিষ্ট মৃত্যুর ইতিহাস!

Major stampedes in India

৮ জানুয়ারি, ২০২৫ : অন্ধ্রপ্রদেশে ভারতের অন্যতম ব্যস্ত ও ধনী তিরুপতি মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়। ৩৫ জন আহত হন। বিনামূল্যে দর্শন পাওয়া যাবে শুনে হাজার হাজার ভক্ত সেখানে জড়ো হয়েছিলেন।  

4/11

ভারতে পদপিষ্ট মৃত্যুর ইতিহাস!

Major stampedes in India

জুলাই ২০২৪ : উত্তর প্রদেশের হাথরাসে এক হিন্দু ধর্মপ্রচারককে এক ঝলক দেখার জন্য হাজার হাজার ভক্ত ছুটে আসেন। ভিড়ে পদপিষ্ট হয়ে ১২১ জন নিহত হন।  

5/11

ভারতে পদপিষ্ট মৃত্যুর ইতিহাস!

Major stampedes in India

জানুয়ারি ২০২২ : জম্মু ও কাশ্মীরের বৈষ্ণো দেবী মন্দিরে বিশাল ভিড় দর্শনের জন্য একসঙ্গে প্রবেশের চেষ্টা করতেই হুড়োহুড়িতে পড়ে গিয়ে পদদলিত হন পুণ্যার্থীরা। কমপক্ষে ১২ জন প্রাণ হারান, আহতও হন অনেকে।  

6/11

ভারতে পদপিষ্ট মৃত্যুর ইতিহাস!

Major stampedes in India

অক্টোবর ২০১৩ : মধ্যপ্রদেশের রতনগড় মন্দিরে নবরাত্রি উদযাপনের জন্য দেড় লাখেরও বেশি লোক জড়ো হয়েছিলেন। ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারান কমপক্ষে ১১৫ জন। শতাধিক আহত।  

7/11

ভারতে পদপিষ্ট মৃত্যুর ইতিহাস!

Major stampedes in India

ফেব্রুয়ারি ২০১৩ : ২০১৩ সালেও কুম্ভমেলায় পদদলিত হয়ে কমপক্ষে ৩৬ জন তীর্থযাত্রী প্রাণ হারান।  

8/11

ভারতে পদপিষ্ট মৃত্যুর ইতিহাস!

Major stampedes in India

মার্চ ২০১০ : উত্তর প্রদেশের একটি মন্দিরে বিনামূল্যে খাবার ও পোশাকের জন্য জমায়েত হওয়া বিশাল ভিড়ে পদদলিত হয়ে কমপক্ষে ৬৩ জন প্রাণ হারান। যাদের মধ্যে অর্ধেকেরও বেশি শিশু ছিল।  

9/11

ভারতে পদপিষ্ট মৃত্যুর ইতিহাস!

Major stampedes in India

সেপ্টেম্বর ২০০৮ : রাজস্থানের চামুণ্ডাগর মন্দিরে নবরাত্রি উদযাপনের জন্য জড়ো হওয়া তীর্থযাত্রীদের ভিড়ে পদপিষ্ট হয়ে মোট ২৫০ জন প্রাণ হারান।  

10/11

ভারতে পদপিষ্ট মৃত্যুর ইতিহাস!

Major stampedes in India

অগাস্ট ২০০৮: হিমাচল প্রদেশের পাহাড়ের চূড়ায় অবস্থিত নয়না দেবী মন্দিরে ভূমিধসের গুজবে পদদলিত হয়ে প্রায় ১৪৫ জন হিন্দু তীর্থযাত্রী প্রাণ হারান।  

11/11

ভারতে পদপিষ্ট মৃত্যুর ইতিহাস!

Major stampedes in India

জানুয়ারি ২০০৫: মহারাষ্ট্রের ওয়াই শহরের মান্ধারদেবী মন্দিরে পদদলিত হয়ে ২৬৫ জনেরও বেশি ভক্তের মৃত্যু হয়। আহত শতাধিক। মন্দিরে যাওয়ার সিঁড়ি পিচ্ছিল হওয়ার কারণে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।