Kidney Disease Found In New Born Baby: শিশুদের মধ্যে বিরল কিডনি রোগ দ্রুত বাড়ছে, যা ভ্রূণকাল থেকেই শুরু হতে পারে। সময়মতো শনাক্ত না হলে এই রোগ ডায়ালাইসিস বা কিডনি বিকলের দিকে এগোতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিশুদের মধ্যে বিরল কিডনি রোগ বা কিডনি বিকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভ্রূণ থেকেই নজরে আসা এই রোগ সম্পর্কে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সময়মতো শনাক্ত না হলে তা দ্রুত দীর্ঘস্থায়ী কিডনি ক্ষয় বা ডায়ালাইসিসের দিকে যেতে পারে।
1/6চিকিৎসকদের মতে, 'শিশুদের ক্ষেত্রে কিডনির সমস্যার প্রথম দিকে লক্ষণ অনেক পরে প্রকাশ পায়'।
2/6ভ্রূণাবস্থা‑কালে হাইড্রোনেফ্রোসিস বা কিডনির অনিয়মিত গঠন থাকলেও অনেক সময় চিকিৎসার মেয়াত হয় লম্বা । অভিভাবকেদের মতে,ডাক্তার দেখানোয় দেরি করলে বাড়তে পাবে সমস্যা।
3/6'শুধু বড়রা কিডনির রোগে পড়ে'— এসব ভুল ধারণার বিরুদ্ধে ডাক্তাররা বলছেন, সচেতন না হলে শিশুদের বাড়তে পারে ঝুকি।
4/6শিশুর প্রস্রাবের রঙ বা ঘনত্ব পরিবর্তন হলে দেরি না করে সাথে সাথে ডাক্তার দেখান এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে।
5/6নতুন গবেষণায় দেখা গেছে, কিডনির ক্ষয় আগে তা ধরার জন্য এআই‑ভিত্তিক স্ক্রিনিং মডেল তৈরি করা হচ্ছে।
6/6দেশে 'ন্যাশনাল রেয়ার ডিজিজ পলিসি' অনুযায়ী কিছু শিশু কিডনি ও বিরল রোগে আর্থিক সহায়তা পাচ্ছেন, কিন্তু মৃত্যু রোধে তা যথেষ্ট নয় বলছেন ORDI‑র মত সংস্থা।