Big Changes in Financial Rules: সেপ্টেম্বরে নীরবে ঘটল বড় বড় বদল! আধারে, ফিক্সড ডিপোজিটে, পেনশনে, আইটি রিটার্নে...খেয়াল না করলেই বিপদ...

Written BySoumitra Sen
Published: Sep 03, 2025, 02:06 PM IST|Updated: Sep 03, 2025, 02:06 PM IST
Big Changes in Financial Rules: খেয়াল না রাখলেই কিন্তু বিপদে পড়ে যাবেন আপনারা! কেননা, সেপ্টেম্বরের ১ তারিখ থেকেই আধার কার্ড, ফিক্সড ডিপোজিট, পেনশন স্কিম, আইটি রিটার্নের মতো বিষয়ে ঘটে গেল বড় সব বদল!
আধার কার্ড আপডেট1/7

আধার কার্ড আপডেট

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার আপডেটের সুবিধে তিন মাস বাড়িয়েছে। এবং সেটা বিনামূল্যে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মানুষজন এই সুবিধা পাবেন। এজন্য আধার কার্ডের বায়োমেট্রিক এবং অন্যান্য তথ্য বদলের পরিষেবা পাওয়া যাবে। UIDAI ওয়েবসাইটে গিয়ে এই আপডেট সহজেই করে নেওয়া যাবে।

পোস্ট অফিসে বদল2/7

পোস্ট অফিসে বদল

১ সেপ্টেম্বর থেকে সারা দেশেই পোস্ট অফিসের পুরনো একটি পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। কী সেই পরিষেবা? এবার থেকে পোস্ট অফিসে আর রেজিস্টার্ড পোস্টের সুবিধে পাওয়া যাবে না। এখন থেকে এই পরিষেবা স্পিড পোস্টের আওতায় থাকেবে।

ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট3/7

ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ১ সেপ্টেম্বর থেকে তাদের ক্রেডিট কার্ডের নিয়মে বদল আনল। তারা তাদের কিছু কিছু কার্ডের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট প্রোগ্রামে বদল আনছে। এই বদলের ফলে কার্ডহোল্ডারদের ডিজিটাল গেমিং, সরকারি ওয়েবসাইট ও মার্চেন্ট প্ল্যাটফর্মে লেনদেনের উপর প্রভাব পড়বে।

রিটার্ন জমার শেষ তারিখ4/7

রিটার্ন জমার শেষ তারিখ

আয়কর বিভাগ এবছর রিটার্ন জমার শেষ তারিখ ধার্য করেছিল ৩০ জুলাই। পরে তারা সেটা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করে। এর ফলে করদাতারা রিটার্ন জমার জন্য অতিরিক্ত ৪৬ দিন সময় পেয়েছেন। যাঁদের অ্যাকাউন্ট অডিট দরকার নেই, তাঁরা ১৫ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন ফাইল জমা করবেন। যাঁদের অডিট দরকার তাঁদের ৩১ অক্টোবরের আগে রিটার্ন ফাইল জমা করতে হবে।

ইউনিফায়েড পেনশন স্কিমের শেষ দিন5/7

ইউনিফায়েড পেনশন স্কিমের শেষ দিন

ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতাভুক্ত কেন্দ্র সরকারি কর্মীদের ইউনিফায়েড পেনশন স্কিম বেছে নেওয়ার জন্য হাতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় থাকছে। এনপিএস থেকে ইউপিএসে স্থানান্তর করার জন্য আগে সময়সীমা ছিল ৩০ জুন, যা পরে বাড়ানো হয়।

স্পেশাল ফিক্সড ডিপোজিট6/7

স্পেশাল ফিক্সড ডিপোজিট

কয়েকটি ব্যাংক এই মুহূর্তে কিছু বিশেষ এফডি স্কিম চালাচ্ছে। যেমন, ইন্ডিয়ান ব্যাংক, আইডিবিআই ব্যাংক। যেমন, ইন্ডিয়ান ব্যাংকের ৪৪৪ দিনের এবং ৫৫৫ দিনের স্কিমগুলিতে আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। ওদিকে, আইডিবিআই ব্যাংকের ৪৪৪ দিন, ৫৫৫ দিন এবং ৭০০ দিনের স্পেশাল এফডি স্কিমেও আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।

রুপোয় হলমার্ক7/7

রুপোয় হলমার্ক

এবার থেকে সোনার মতো, রুপোতেও হলমার্কের নিয়ম লাগু হল। লাগু হল ১ সেপ্টেম্বর থেকেই। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড স্থির করেছে, এবার রুপোতেও হলমার্ক দিতে হবে। তবে, এক্ষেত্রে বিক্রেতার স্বাধীনতা থাকছে-- তাঁরা না চীইলে আপাতত না-ও দিতে পারেন। আর, ক্রেতাদেরও স্বাধীনতা থাকছে। তাঁরাও হলমার্ক-সহ অথবা হলমার্ক-ছাড়া-- দুরকম রুপোই কিনতে পারেন।