Big Relief in Milk Prices: বাঙালির হেঁশেলে পরম সুখবর! নতুন জিএসটি'তে ২২ সেপ্টেম্বরের পরে একধাপে অনেকটা কমবে দুধের দাম!

Written BySoumitra Sen
Published: Sep 10, 2025, 07:27 PM IST|Updated: Sep 10, 2025, 07:27 PM IST
Big Relief in Milk Prices After New GST Rates: দুধের দামে আসছে বড় পরিবর্তন। দুধ প্রতিটি বাড়িতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে। সেই দুধের দাম এবার অনেকটা কমতে চলেছে।
দুধের দামে বড় পরিবর্তন1/7

দুধের দামে বড় পরিবর্তন

দুধের দামে আসছে বড় পরিবর্তন। দুধ প্রতিটি বাড়িতেই নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে। সেই দুধের দাম এবার অনেকটা কমতে চলেছে। 

জিএসটি 2/7

জিএসটি

জিএসটি কাউন্সিলের সঙ্গে মিটিংয়ের পরে সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে, প্যাকেজড মিল্কে (packaged milk) থাকবে না জিএসটি। মানে, জিএসটি-র কবল থেকে রেহাই পাচ্ছে দুধ। 

আমুল-মাদার ডেয়ারি3/7

আমুল-মাদার ডেয়ারি

দেশের লার্জেস্ট মিল্ক প্রডিউসিং ব্র্যান্ড হল-- আমূল আর মাদার ডেয়ারি! এই দুটি কোম্পানির দুধের দামে আসছে বিপুল পরিবর্তন। 

দুধের দামে বদল4/7

দুধের দামে বদল

ফুল ক্রিম 'আমূল গোল্ড' এখন প্রতি লিটার ৬৯ টাকা, ১ লিটার টোনড মিল্কের দাম ৫৭ টাকা। একই ভাবে মাদার ডেয়ারির এই দুধরনের দুধের দামও একই। 

কমছে দাম5/7

কমছে দাম

প্রতি লিটারে ৩ থেকে ৪ টাকা করে দাম কমবে। যেমন, আমূল গোল্ডের দাম হবে ৬৫ থেকে ৬৬ টাকা। মাদার ডেয়ারির দামও একই রকম কমবে।

নতুন করকাঠামো6/7

নতুন করকাঠামো

আগে ছিল চার ধাপের করকাঠামো-- ৫%, ১২%, ১৮% এবং ২৮%। এখন এটা অনেক সরল হয়ে যাচ্ছে। এখন মাত্র দুটি করকাঠামো থাকছে-- ৫% এবং ১৮%। জিএসটি কাউন্সিল এবার পরিষ্কার করে দিচ্ছে, ঠিক কোন কোন জিনিসে লাগু হচ্ছে কতটা পরিমাণ জিএসটি। আগামী ২২ সেপ্টেম্বর থেকে এটা লাগু হবে বলে জানানা হয়েছে। সারাদিনের বৈঠকের শেষে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়ে দিয়েছেন, একেবারে সাধারম মানুষের দিকে তাকিয়েই এটা নির্ধারণ করা হচ্ছে। 

দাম নিম্নমুখী7/7

দাম নিম্নমুখী

হেয়ার অয়েল, শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, টয়লেট সোপ, শেভিং ক্রিমের জিএসটি ১৮ শতাংশের নীচে। মাখন, ঘি, চিজ এবং অন্যান্য ডেয়ারি স্প্রেডের ১২ শতাংশের নীচে।প্যাকটেজাত নিমকি, ভুজিয়া, মিক্সচার ১২ শতাংশের নীচে বাসনপত্রও ১২ শতাংশের নীচে ফিডিং বটল, বেবি ন্যাপকিন, ক্লিনিক্যাল ডায়াপার ১২%-এর নীচে সেলাই মেশিন ও এর যন্ত্রাংশ ১২%-এর নীচে হেলথ ও লাইফ ইনসিওরেন্স ০ থেকে ১৮ শতাংশ থার্মোমিটার ১৮ থেকে ৫ শতাংশের মধ্যে মেডিক্যাল গ্রেড অক্সিজেন ১২ শতাংশ থেকে ৫ শতাংশ গ্লুকোমিটার ও টেস্ট স্ট্রিপস ১২ শতাংশ থেকে ৫ শতাংশ চশমা ১২ শতাংশ থেকে ৫ শতাংশ শিক্ষাসংক্রান্ত জিনিসপত্রম্যাপ, চার্ট, গ্লোবে বসছে ১২ শতাংশ থেকে শূন্য  পেনসিল, শার্পেনার, রং পেনসিল, প্যাস্টেল ১২ শতাংশ থেকে শূন্য শতাংশ খাতা, নোটবুকে ১২ থেকে শূন্য ইরেজারে ৫ থেকে শূন্য