Bihar Election Result 2025 Explained: কোন অঙ্কে 'বুড়ো হাড়ে'ও খেলা ঘোরালেন নীতীশ? NDA-র বিহার 'মহা'জয়ের ৫ কারণ...

NDA wins in Bihar Assembly election 2025 Explained: মিলে গিয়েছে বুথ ফেরত সমীক্ষার অঙ্ক। এগজিট পোলের হিসেব। বিহারে জয়রথে এনডিএ। ধরাশায়ী বিরোধী 'মহাগাঁটবন্ধন'। সবাই ভেবেছিলেন, এবার বুঝি নীতীশের খেলা শেষ! এবার নীতীশের পতন শুরু হল! কিন্তু না ৭৪-র বুড়ো হাড়েও ভেল্কি দেখিয়েছেন তিনি। পালটে দিয়েছেন সবার সব হিসেব, ধারণা। কোন অঙ্কে বিহার জিতে নিল NDA জোট? রইল কারণ বিশ্লেষণ-  

| Nov 15, 2025, 12:27 AM IST
1/7

বিহারে গেরুয়া ঝড়, জয়রথে NDA

NDA wins Bihar Assembly election 2025 5 reasons Explained

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিহার বিধানসভা ভোটে ছক্কা হাঁকিয়েছে এনডিএ জোট। ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় ২০২ আসন নিজেদের ঝুলিতে পুরেছে নীতীশ কুমার-বিজেপির এনডিএ জোট। ভোটের আগেই 'চাণক্য' অমিত শাহ চ্য়ালেঞ্জ ছুঁড়েছিলেন বিহারের ২০০-র গন্ডি পারের। সেই চ্যালেঞ্জ জিতে গিয়েছে NDA। ধরাশায়ী বিরোধী হাজোট। ভরাডুবি হয়েছে প্রশান্ত কিশোরেরও।

2/7

বিহারে NDA-র জয়ের ৫ কারণ

NDA wins Bihar Assembly election 2025 5 reasons Explained

বিহারে এই NDA-র জয়, বিজেপির গেরুয়া ঝড়ের পিছনে রয়েছে ডবল ইঞ্জিন NDA সরকারের বিভিন্ন স্কিমের সুবিধা, বিহারের নিরাপত্তার 'গ্যারান্টার' হিসেবে নীতীশ কুমারের ভাবমূর্তি, মহিলা ভোটারদের এককাট্টা সমর্থন। সেইসঙ্গে দলিত সহ 'অ'যাদব সম্প্রদায়ভুক্ত পিছিয়ে পড়া ও অনগ্রসর জাতির ভোটারদের সমর্থন। 

3/7

বিহারে ইতিহাসের পুনরাবৃত্তি

NDA wins Bihar Assembly election 2025 5 reasons Explained

তবে বিহার ভোটের এবারের ফলাফল বুঝতে হলে আমাদের একবার ইতিহাসটাও ঘুরে দেখতে হবে। এনডিএ-র এই পুনরুত্থান ২০১০ সালের নির্বাচনের স্মৃতিকে জাগিয়ে তোলে। যখন বিহারের রাজনৈতিক ভাগ্য নাটকীয়ভাবে বদলে যায়। ২০১০ সালে এনডিএ ২০৬টি আসন জিতেছিল। যেখানে জেডি(ইউ) ১১৫টি এবং বিজেপি ৯১টি আসন জেতে। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাকে হাতিয়ার করে ও উন্নয়ন এবং স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়ে সেবার ভোটারদের মন জিতে নিয়েছিল এনডিএ। মোদী-নীতীশ 'যুগলবন্দি'-তে এবার ২০২৫-এও যেন তারই পুনরাবৃত্তি। 

4/7

বিভিন্ন সরকারি ওয়েলফেয়ার স্কিম

NDA wins Bihar Assembly election 2025 5 reasons Explained

এনডিএ সরকার নারী ও যুবসমাজের উদ্দেশ্যে একাধিক প্রত্যক্ষ নগদ সুবিধা প্রকল্প চালু করে। যেখানে সরকারি প্রকল্পের মাধ্যমে ভোটারদের হাতে সরাসরি অর্থ দেওয়া হয়। এই কৌশল মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো রাজ্যে ভোটবাক্সে কার্যকর হওয়ার পরই তা বিহারে চালু হয়। এই ধরনের ওয়েলফেয়ার স্কিম, যেখানে ভোটারদের হাতে সরাসরি টাকা আসছে, তা ভোটারদের মধ্যে জাতপাতের বিভেদ ঘুচিয়ে দেয়।

5/7

নীতীশ কুমার ফ্যাক্টর

NDA wins Bihar Assembly election 2025 5 reasons Explained

বিহার ভোটে বরাবরই কাজ করেছে নীতীশ কুমার ফ্যাক্টর। তাঁর 'সুশাসন বাবু' ভাবমূর্তি। ৭৪ বছরের নীতীশ কুমারকে অনেকেই বলেছিলেন 'বুড়ো ঘোড়া'। কিন্তু ৭৪-এর নীতীশের হাড়েও যে জেতার খিদে ও দম রয়েছে, তা প্রমাণ করেছেন তিনি। আর তাই স্লোগান উঠেছে, '১০ বার, নীতীশ কুমার', 'টাইগার আভি জিন্দা হ্যায়।' বিরোধী আন্দোলনের অন্যতম মুখ হয়েই ক্ষমতায় আসেন নীতীশ কুমার। টানা ২০ বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী পদে আছেন তিনি। নীতীশ কুমার নিজে একাই প্রায় ১৫% ভোট পেয়েছেন। 

6/7

এনডিএ-র পাটিগণিতিক অ্যাডভ্যানটেজ

NDA wins Bihar Assembly election 2025 5 reasons Explained

কাগজে কলমে সংখ্যাতত্ত্বের হিসেবেই প্রথম থেকে এগিয়ে ছিল NDA। কারণ বিহারে ক্ষমতাসীন এই NDA একটি বৃহত্তর জোট। যার মধ্যে শরিক হিসেবে বিজেপি, জেডি(ইউ)-র সঙ্গেই রয়েছে জিতন রাম মাঝির দল, চিরাগ পাসওয়ান এবং উপেন্দ্র কুশওয়াহা। ফলে সংখ্যাতত্ত্বের সরল পাটিগণিতের নিয়মেই নীতীশ কুমার-বিজেপির এনডিএ জোট পিছনে ফেলে দিয়েছে বিরোধীদের 'মহাগাঁটবন্ধন'কে। যার মধ্যে আরজেডি, কংগ্রেস এবং বাম দলগুলি রয়েছে।

7/7

ওয়াইল্ডকার্ড প্রশান্ত কিশোর

NDA wins Bihar Assembly election 2025 5 reasons Explained

এবার ভোটে অন্যতম চমক ছিলেন ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। 'জন সূরয' নামে নিজে রাজনৈতিক দল গঠন করে, সেই দল নিয়েই এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রশান্ত কিশোর। যদিও 'মোদীকে জেতানো' প্রশান্ত কিশোর এবার আর নিজে ভোটে সেভাবে দাগ কাটতে পারেননি। বিহার বিধানসভা নির্বাচনে পুরোপুরি ফ্লপ প্রশান্ত কিশোর ও তাঁর দল। আসনপ্রাপ্তি ০।