Bilawal Bhutto says either our water will flow or their blood: সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত হলে এখন পাকিস্তানের অনুমোদন ছাড়াই ভারত সিন্ধু নদীতে বাঁধ তৈরি করতে পারবে।
1/5জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'হয় আমাদের জল বইবে, নাহলে রক্তগঙ্গা বইবে'। ভারতের সিন্ধু জলবণ্টন চুক্তি বণ্টন স্থগিত করা নিয়ে ভয়ংকর হুঁশিয়ারি বিলওয়াল ভুট্টোর। বেনজির ভুট্টোর ছেলে বিলওয়াল ভুট্টো পাকিস্তানের বিদেশমন্ত্রী ছিলেন। পহেলগাঁও হামলার জেরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতেই পালটা কড়া হুঁশিয়ারি বিলওয়ালের।
2/5পহেলগাঁও হামলার জেরে ভারত ১৯৬০ সালে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করেছে। যা নিয়ে তীব্র ভারত নিন্দায় সরব বিলওয়াল। তাঁর দাবি, সিন্ধু সভ্যতার সত্যিকারের উত্তরাধিকার পাকিস্তান। কারণ পাকিস্তানেরই লারকানা জেলায় অবস্থিত সিন্ধু সভ্যতার প্রধান ২ জনপদ হরপ্পা ও মহেঞ্জোদাড়ো। তাই সিন্ধুর জলে সম্পূর্ণ অধিকার রয়েছে পাকিস্তানের।
3/5এখন সেই জল থেকে যদি পাকিস্তানের মানুষকে বঞ্চিত করে ভারত, তবে রক্তগঙ্গা বইবে। এমনই হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি প্রধান বিলওয়াল ভুট্টো। উল্লেখ্য, পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিজমিতে সিন্ধু নদ-ই জলের মূল উৎস। এখন ভারত সিন্ধুর জল দেওয়া বন্ধ করে দিলে জলের অভাবে খরা দেখা দিতে পারে পাকিস্তানে!
4/5উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলা ও ২৬ পর্যটককে ধর্ম যাচাই করে খুনের পিছনে পাক যোগের প্রত্যক্ষ প্রমাণ মেলার পরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া কূটনৈতিক অবস্থান নিয়েছে ভারত। যারমধ্যে অন্যতম সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করা। যার জবাবে পাকিস্তানের দাবি, 'জল বন্ধ করা যুদ্ধেরই সামিল!'
5/5প্রসঙ্গত, ১৯৬০ সালে হওয়া সিন্ধু জলবণ্টন চুক্তি অনুসারে পূর্বাঞ্চলীয় সাটলেজ, বিয়াস ও রাভী নদীর জল ভারতকে ব্যবহারের জন্য ছেড়ে দেয় পাকিস্তান। বিনিময়ে পশ্চিমাঞ্চলীয় সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর জল পায় পাকিস্তান। চুক্তিতে রয়েছে ১২টি ধারা ও ৮টি উপধারা।