Dilip Ghosh: শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল দিলীপের! দুর্গাপুরে মোদীর সভায়...নয়া জল্পনা...

Written ByTanumoy GhosalUpdated byTanumoy Ghosal
Published: Jul 17, 2025, 09:08 PM IST|Updated: Jul 17, 2025, 09:08 PM IST
  ফের বঙ্গ সফরে নরেন্দ্র মোদী। আগামীকাল, শুক্রবার দুর্গাপুর  নেহরু স্টেডিয়ামে সভা। 'সাধারণ কর্মী' হিসেবে সেই সভায় যাওয়ার কথা জানিয়েছিলেন দিলীপ ঘোষ। কিন্তু তিনি যাচ্ছেন না বলেই খবর।
1/8

কমলাক্ষ ভট্টাচার্য: শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল! আগামীকাল শুক্রবার দুর্গাপুর মোদীর সভায় থাকছেন না দিলীপ ঘোষ। কেন? গুরুত্বপূর্ণ কাজ পড়ে দিয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির। সূত্রের খবর তেমনই। ফের নয়া জল্পনা রাজনৈতিক মহলে।

 

2/8

ফের বঙ্গ সফরে নরেন্দ্র মোদী। আগামীকাল, শুক্রবার দুর্গাপুর  নেহরু স্টেডিয়ামে সভা।

3/8

মোদীর সভার ঘিরে এখন সাজো সাজো রব গেরুয়াশিবিরে। শোনা যাচ্ছে, শুক্রবার মোদীর সভার কয়েক ঘণ্টা আগে সভাস্থলে যাওয়ার আমন্ত্রণ জানাতে দুর্গাপুরবাসীর দরজার হাজির হবেন  রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা ও উত্তরপূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

4/8

এসবের মাঝেই ফের খবরের শিরোনামে দিলীপ ঘোষ। ইদানিং বিজেপির কোনও সভা থেকেই দেখা যায় না তাঁকে। তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ।

5/8

বঙ্গ বিজেপিতে শমীক যুগ শুরু হতেই অবশ্য দিলীপের সঙ্গে পদ্ম শিবিরের দূরত্ব কমছে বলেই মনে করা হচ্ছে।  আগামী ১৮ জুলাই দুর্গাপুরে মোদির সভায় আমন্ত্রণও পেয়েছেন বিজেপির একসময়ের দাপুটে বিজেপি নেতা।

6/8

দিলীপ জানিয়েছিলেন, দুর্গাপুরে দলের 'সাধারণ কর্মী' হিসেবে মোদীর সভার যোগ দেবেন। মঞ্চে নয়,বরং কর্মীদের সঙ্গে বসেই প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন। কিন্তু হঠাত্‍-এ  গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় শেষপর্যন্ত মোদীর সভায় দিলীপ যাচ্ছেন না বলে খবর।

7/8

দিলীপ কি সত্যিই যাচ্ছেন মোদীর সভায়?  বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সোজাসাপ্ট জবাব. 'বিজেপির মঞ্চে কারা থাকবেন, সেটা বিজেপিই ঠিক করবে। পার্টির গঠনতন্ত্র অনুয়ায়ী যাদের থাকার কথা, তাঁদেরকেই মঞ্চে দেখতে পাবেন'।

8/8

তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর কটাক্ষ, 'দিলীপ ঘোষ বিজেপি কাছে বিপদ নাকি বিজেপি দিলীপ ঘোষের কাছে আপদ, সেটা বোঝা যাচ্ছে না। যিনি বিজেপির নেতা হিসেবে স্বীকৃত নন, তাঁর কথার উত্তর দেওয়ার কোনও প্রাসঙ্গিকতা আছে বলে মনে করি না। আগে দিলীপ ঘোষ নিজেকে বিজেপি নেতা হিসেবে প্রমাণ করুন, তারপর উত্তর দেওয়া যাবে'।