BSF jawan detained by pakistan rangers: বড় খবর, পাকসেনার হাতে আটক হুগলির জওয়ান! সীমান্তে বাড়ছে উত্তেজনা...

Written BySUDESHNA PAUL
Published: Apr 24, 2025, 07:38 PM IST|Updated: Apr 25, 2025, 12:04 PM IST

BSF Jawan detained by Pak Rangers: সীমান্ত থেকেই ওই জওয়ানকে আটক করে পাক সেনা।

BSF Jawan detained by Pak Rangers1/5

পাকসেনার হাতে আটক হুগলির জওয়ান!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পর একদিকে যখন সীমান্তে উত্তেজনা বাড়ছে, ঠিক তখনই পাকসেনার হাতে আটক এক বিএসএফ জওয়ান। 

BSF Jawan detained by Pak Rangers2/5

পাকসেনার হাতে আটক হুগলির জওয়ান!

আটক বিএসএফ জওয়ানের নাম পূর্ণম কুমার শ। পাঞ্জাবের ফিরোজপুরে তাঁকে আটক করে পাকসেনা। জানা গিয়েছে, ভারত-পাক সীমান্তে একটি চাষের জমিতে টহল দিচ্ছিলেন তিনি। 

BSF Jawan detained by Pak Rangers3/5

পাকসেনার হাতে আটক হুগলির জওয়ান!

টহল দেওয়ার সময় ভুল করে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে গিয়েছিলেন ওই বিএসএফ জওয়ান। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্সরা। আটক জওয়ান আদতে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়ার বাসিন্দা। 

 

BSF Jawan detained by Pak Rangers4/5

পাকসেনার হাতে আটক হুগলির জওয়ান!

বিএসএফ-এর ১৮২ নম্বরের ব্যাটেলিয়নের কনস্টেবল পূর্ণম কুমার শ। এই ঘটনায় বিএসএফ-এর এক সিনিয়র অফিসার জানিয়েছেন, ওই জওয়ানকে নিরাপদে ফেরা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই ফ্ল্যাগ মিটিং ডাকা হয়েছে।

BSF Jawan detained by Pak Rangers5/5

পাকসেনার হাতে আটক হুগলির জওয়ান!

উল্লেখ্য, ২ দিন আগেই, ২২ এপ্রিল ভারতের কাশ্মীরে পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। পহেলগাঁওয়ের 'মিনি সুইৎজারল্যান্ড' নামে খ্যাত বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে জঙ্গিরা।