Bula Choudhury: সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত! উদ্ধার আরও পদক,পদ্মশ্রীও...

Published: Aug 20, 2025, 09:15 PM IST|Updated: Aug 20, 2025, 09:15 PM IST

Bula Choudhury: বুলা চৌধুরী জানিয়েছিলেন তাঁর সব গেমসের পদক এবং বেশ কিছু আন্তর্জাতিক পদক উদ্ধার হয়নি।তবে পুলিসের কাজে তিনি খুশি হয়েছিলেন।শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস প্রাক্তন সাঁতারুকে কথা দিয়েছিলেন বাকি পদক উদ্ধারের সব রকম চেষ্টা করা হবে। অবশেষে উদ্ধার হল সেই সব পদক। 

উদ্ধার পদ্মশ্রী1/6

উদ্ধার পদ্মশ্রী

বিধান সরকার: গত ১৫ অগাস্ট হিন্দমোটরের দেবাই পুকুরে বুলা চৌধুরী বাড়িতে চুরির ঘটনা প্রকাশ্যে আসে। ওই বাড়িতেই সাঁতারু বুলা চৌধুরীর জাতীয় এবং আন্তর্জাতিক যাবতীয় পদক রাখা ছিল।

 

উদ্ধার পদ্মশ্রী2/6

উদ্ধার পদ্মশ্রী

রাষ্ট্রপতির দেওয়া পদ্মশ্রী পুরস্কারে মূল পদকটি বুলা চৌধুরীর কসবার বাড়িতে রয়েছে। হিন্দমোটরের বাড়িতে তাঁর পদ্মশ্রীর ছোট পদকটি ছিল।

 

উদ্ধার পদ্মশ্রী3/6

উদ্ধার পদ্মশ্রী

বাড়ির পিছনে দরজা ভেঙে চোর ঢুকে সমস্ত পদক নিয়ে যায়।পুলিস তদন্তে নেমে চল্লিশ ঘণ্টার মধ্যে একজনকে গ্রেফতার করে তার কাছ থেকে ২৯৫ টি পদক উদ্ধার করে।

 

উদ্ধার পদ্মশ্রী4/6

উদ্ধার পদ্মশ্রী

বুলা চৌধুরী জানিয়েছিলেন তাঁর সব গেমসের পদক এবং বেশ কিছু আন্তর্জাতিক পদক উদ্ধার হয়নি।তবে পুলিসের কাজে তিনি খুশি হয়েছিলেন।শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস প্রাক্তন সাঁতারুকে কথা দিয়েছিলেন বাকি পদক উদ্ধারের সব রকম চেষ্টা করা হবে।

 

উদ্ধার পদ্মশ্রী5/6

উদ্ধার পদ্মশ্রী

সেইমতো উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নেতৃত্বে একটি টিম এই চুরির ঘটনার তদন্ত চালিয়ে যায়। 

 

উদ্ধার পদ্মশ্রী6/6

উদ্ধার পদ্মশ্রী

আরো একজনকে গ্রেফতার করে পুলিস মনে করছে সেই মূল অভিযুক্ত। তাঁর কাছ থেকে বেশ কিছু পদক ও পদ্মশ্রী পদকটিও উদ্ধার হয়েছে বলে পুলিস সূত্রে খবর।