Deoghar Road Accident: শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালতে আসছিলেন সবাই। রাস্তাতেই ভয়ংকর দুর্ঘটনা। বাস ও গ্যাস ট্যাংকারের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত অন্তত ১৮ জনের।
1/7বাসুদেব চট্টোপাধ্যায়: ঝাড়খণ্ডের দেওঘরে একটি ভয়াবহ পথদুর্ঘটনা। বিহার থেকে ঝাড়খণ্ডের দেওঘর আসার পথে দুর্ঘটনাগ্রস্ত যাত্রী বোঝাই বাস। বাসটিতে মোট ৩৫ পুণ্যার্থী আসছিলেন বাবাধামে মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে।
2/7ঘটনায় ১৮ জন পূর্ণ্যার্থীর মৃত্যু, আহত প্রায় ১০ জনেরও বেশি পূর্ণ্যার্থী। যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
3/7মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের দেওঘর বাসুকিনাথ রাস্তার মোহনপুর থানার জমুনিয়া চকের কাছে ঘটনাটি ঘটে।
4/7খবর পেয়ে ঘটনাস্থলে ঝাড়খণ্ড পুলিস পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
5/7জানা গিয়েছে, বাসটি বিহারের গয়া থেকে দেওঘর আসছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটা গ্যাস ট্যাংকারে ধাক্কা মারে তারপর রাস্তার পাশে থাকা ইটের সারিতে ধাক্কা মারে।
6/7বাসের মধ্যে বহু পূর্ণ্যার্থী দেওঘরের বাবাধামে জল ঢালতে আসছিল। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধাক্কা এতটাই তীব্র ছিল যে বাসটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং এর পরে শুধুই চিৎকারের শব্দ শোনা যায়। গাড়ির ছিন্নভিন্ন অংশের ভেতরে বেশ কয়েকজন ভক্ত আটকা পড়েছিলেন।
7/7আই জি দুমকা রিজিওন শৈলেন্দ্র কুমার সিং জানান এই ঘটনায় ৫ জন মারা গিয়েছে। উদ্ধার কার্য চলছে। চালক ও ৩ মহিলা সহ ৫ জন মারা গিয়েছে বলে খবর। পরে মৃতের সংখ্যা বেড়ে ১৮-তে দাঁড়ায়।