Suvendu Adhikari: দীঘায় মন্দির উদ্বোধনের দিনেই কাঁথিতে সনাতনী সভা! শুভেন্দুকে অনুমতি হাইকোর্টের!

Written ByTanumoy GhosalUpdated byTanumoy Ghosal
Published: Apr 29, 2025, 04:51 PM IST|Updated: Apr 29, 2025, 05:17 PM IST

Suvendu Adhikari: দীঘায় যখন জগন্নাথ মন্দির উদ্বোধনকে ঘিরে সাজো সাজো রব, তখন পূর্ব মেদিনীপুরেরই কাঁথিতে সনাতনী ধর্মীয় সম্মেলন আয়োজনের কথা ঘোষণা করেন শুভেন্দু। কিন্তু পুলিস অনুমতি দেয়নি। এরপরই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। 

1/10

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীঘায় মন্দির উদ্বোধনের পালটা কর্মসূচি। আগামীকাল, বুধবারই কাঁথিতে হবে ধর্মীয় সম্মেলন। শুভেন্দু অধিকারীকে শর্তসাপেক্ষে সম্মেলন আয়োজনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, সর্বাধিক ৩ হাজার লোক নিয়ে কর্মসূচি পালন করা যাবে।

2/10

পুরীর আদলে জগন্নাথ মন্দির এবার দিঘায়। 

3/10

রাত পোহালেই  বিগ্রহের 'প্রাণপ্রতিষ্ঠা'। বুধবার মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

4/10

 দীঘায় এখন সাজো সাজো রব দীঘায়। গতকাল, সোমবারই সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী।

5/10

এদিকে দিঘায় যেদিন জগন্নাথ মন্দিরে উদ্বোধন হবে, সেদিনই পালটা কর্মসূচি ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।

6/10

বুধবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে  'সনাতনী হিন্দু সম্মেলন' করতে চেয়ে পুলিসের অনুমতি চেয়েছিল একটি হিন্দুত্ববাদী সংগঠন। কিন্তু অনুমতি মেলেনি।

7/10

মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে।  আজ, মঙ্গলবার কাঁথিতে সনাতনী হিন্দু সম্মেলনে আয়োজনের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

8/10

কাঁথিতে কর্মসূচি পালনেও শর্ত বেঁধে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ঘোষ জানিয়েছেন, খুব বেশি বলে ৩ হাজার লোক নিয়ে এই সম্মেলন করা যাবে। তার থেকে বেশি লোকের জমায়েত করা যাবে না।

9/10

 ৩০ এপ্রিল এই কর্মসূচিতে অবশ্য আপত্তি ছিল রাজ্যের। এই মামলায় রাজ্যের অবস্থান জানতে চেয়েছিলেন হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

10/10

শুনানিতে রাজ্যে তরফে আদালতকে জানানো হয়, সেদিন মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে। সেখানে বিভিন্ন 'ভিআইপি'রা আসবেন। ফলে নিরাপত্তাজনিত কারণে সেখানে প্রচুর পুলিসকর্মী মোতায়েন করতে হবে। এই পরিস্থিতিতে একই দিনে কাঁথিতে সভার অনুমতি দেওয়া যাবে না।