Taimmur Missile: পাকিস্তান তাদের তৈমুরকে ফ্রান্সের SCALP ও তুর্কিয়ের MBDA Storm মিসাইলের সঙ্গে তুলনা করছে
1/7অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পাক মুলুকের। তবে তার পর নিজের সেনা সক্ষমতা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে ইসলামাবাদ। পকিস্তানের সেনা বিশেষজ্ঞরা এখান তাদের ক্ুজ মিসাইল তৈমুর-কে স্যালপ মিসাইলের সহ্গে তুলনা করতে শুরু করেছে। অপারেশন সিঁদুরে পাকিস্তানের বারোটা বাজিয়ে দিয়েছিল স্ক্যালপ মিসাইল।
2/7সত্যিই কি স্ক্যাল্পের মতো প্রবল ক্ষমতাসম্পন্ন তৈমুর? ২০২২ সালে এই ক্ষেপণাস্ত্রকে বাজারে আনে পাকিস্তান। ফাইটার জেট থেকে এই মিসাইল ছোড়া যায়। একমাত্র প্রিশিসন অ্যাটাকের জন্য তৈরি হয়েছে এই মিসাইল।
3/7পাকিস্তান তাদের তৈমুরকে ফ্রান্সের SCALP ও তুর্কিয়ের MBDA Storm মিসাইলের সঙ্গে তুলনা করছে।
4/7কতটা মারাত্মক তৈমুর? এই মিসাইলের পাল্লা ৬৬০ কিলোমিটার। ইসলামাবাদের দাবি এটিতে নিউক্লিয়ার ওয়্যার হোড জোড়া যায়। কম আলোতেও এটি নিখুঁত নিশানায় আঘাত করতে পারে।
5/7পকিস্তানের দাবি তৈমুরে রয়েছে 'Terrian Hugging' ও 'Sea Skimming' টেকনোলজি। অর্থাত্ এটি মাটি ও সমুদ্রপৃষ্টের খুক কাছ দিয়ে ছুটতে পারে। ফলে এটিকে রেডারে ধরা দুস্কর।
6/7পাকিস্তানের দাবি এই মিসাইলে ফিট করা যায় JF-17 ফাইটার জেটে। ফলে সেটি ভারতের যে কোনও টার্গেটে হামলা চালাতে পারে।
7/7পাক সরকারের আরও দাবি ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে ধোঁকা দিতে পারে তৈমুর। এখন এই দাবি এখনও প্রমাণিত হয়নি। এরকম বহু দাবি পাকিস্তান করে থাকে। বলে রাখা ভালো নীচু দিয়ে ওয়া যে কোনও মিসাইল বা বিমানকে নিখুঁত নিশানায় ধ্বংস করতে পারে ভারতের S 400 এয়ার ডিফেন্স সিস্টেম।