Pet-Human Bond: কীভাবে খাওয়াবেন প্রাণের ৯ বিড়ালকে। এই ভেবেই চাকরি থেকে ইস্তফা দিতে পারছেন না তরুণী। হঠাত্ই এক বিড়ালের কীর্তিতে ঘটে গেল অঘটন।
Jan 21, 2025, 05:26 PM IST
1/6
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাকরিতে আর মন বসছে না। তাই বসকে পাঠাবে পদত্যাপ পত্র। ঘরে বসে লিখে ফেলে সেই চিঠি। কিন্তু পাঠাতে গিয়েও দুপা পিছিয়ে গেলেন ২৫ বছরের তরুণী।
2/6
আর্থিক পরিস্থিতির কথা ভেবেই তিনি চিঠি লিখেও পাঠাতে পারেননি তিনি। তরুণীর বাড়িতে আছে নয়টি বিড়াল। কীভাবে তাদের খাওয়াবে এই ভেবেই চাকরি থেকে বেরিয়ে আসতে পারছেন না।
photos
TRENDING NOW
3/6
আচমকাই তাঁর প্রিয় বিড়ালের মধ্যে একজন ল্যাপটপের উপর ঝাঁপিয়ে পড়ে। এবং এন্টার বোতাম টিপে ইমেলটি চলে যায় সিধে বসের কাছে।
4/6
তত্ক্ষণাত্ ওই তরুণী বসের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু তা সত্ত্বেও বস তাঁর উপর ক্ষেপে যান। তরুণীর বছরের শেষের বোনাস আটকে দেন।
5/6
এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। অনেক নেটিজেনরাই বলে যে, তরুণীর বিড়ালটি হয়তো বসের। তাই সে বসের টাকা বাঁচিয়ে দিয়েছে।
6/6
ঘটনাটি ঘটে, চলতি বছরের ৫ জানুয়ারি। আরও জানা যায়, ওই তরুণী এখন অন্য় চাকরি খুঁজছে।
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.