LPG: সরকারের খরচ হবে ৬৭৬ কোটি টাকা। পাশাপাশি উপকৃত মহিলার সংখ্যা দাঁড়াবে ১০.৫৮ কোটি
1/6উত্সবের মুখে বড় উপহার। দেশের মহিলাদের আরও ২৫ লাখ গ্যাস সিলিন্ডার দেবে কেন্দ্র। ওইসব রান্নার গ্যাসের সংযোগ এই অর্থবর্ষে দেওয়া হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায়।
2/6এক্স হ্যান্ডেলে এক বার্তায় জানিয়েছেন, নবরাত্রির এই শুভ সময়ে উজ্জ্বলা যোজনার আওতায় আসা মা-বোনদের স্বাগত জানাচ্ছি। এটা শুধু দেশের মহিলাদের খুশি করবে না, তাদের আরও আত্মনির্ভরও করবে।
3/6ওই ২৫ লাখ নতুন গ্যাস সংযোগের জন্য সরকারের খরচ হবে ৬৭৬ কোটি টাকা। পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাসের সংযোগের সংখ্যা দাঁড়াবে ১০.৫৮ কোটি।
4/6উজ্জ্বলা যোজানার এক একটি সিলিন্ডারের জন্য সরকার খরচ করবে ২০৫০ টাকা। বিনামূল্যে দেওয়া হবে আভেন, রেগুলেটার, সিলিন্ডার।
5/6উপভোক্তাদের ওই গ্য়াসের জন্যে কোনও ডিপোসিট দিতে হবে না। বেছে নেওয়া যাবে ১৪.২ কোজির একটি সিলিন্ডার বা ৫ কেজির একটি বা ২টি সিলিন্ডার।
6/6উল্লেখ্য, ২০১৬ সালে ৮ কোটি কানেকশন দিয়ে কেন্দ্র প্রথম চালু করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। পরে ২০২১ সালে কেন্দ্র নিয়ে আসে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০। দেওয়া হয় আরও ১ কোটি কানেকশন।