8th Pay Commission: দীপাবলিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবার জোড়া উপহার, ডিএ আর...

Published: Sep 16, 2025, 05:49 PM IST|Updated: Sep 16, 2025, 05:54 PM IST

8th Pay Commission: অষ্টম পে কমিশনের বড় বিষয় হল ফিটমেন্ট ফ্যাক্টর। এই পদ্ধতি অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক বেতন অন্তত দ্বিগুণ হয়ে যেতে পারে

আরও উজ্জ্বল দীপাবলি1/7

আরও উজ্জ্বল দীপাবলি

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দীপাবলি এবার আরও উজ্জ্বল হতে চলেছে। পেছনে কেন্দ্রীয় সরকারের ২ বড় সিদ্ধান্ত। 

 অষ্টম পে কমিশন2/7

অষ্টম পে কমিশন

একদিকে সরকার অষ্টম পে কমিশন গঠন করতে চলেছে। অন্যদিকে, কর্মচারীদের ডিএ বাডাচ্ছে সরকার। দুটি সিদ্ধান্তই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেট ভারি করতে চলেছে।

দীপাবলির আগেই বড় ঘোষণা3/7

দীপাবলির আগেই বড় ঘোষণা

গত ১৬ জানুয়ারি সরকার ঘোষণা করেছে যে অষ্টম পে কমিশন গঠন করা হবে। সূত্রের খবর যদি বিশ্বাস করতে হয় তাহলে এবার দীপাবলির আগেই বিষয়টি ঠিক হয়ে যাবে। এনিয়ে কমিটি তৈরি হয়ে যাবে। মনে করা হচ্ছে ওই কমিটিতে থাকবেন ৬ সদস্য। ১৫-১৮ মাসের মধ্যে ওই কমিটি রিপোর্ট দেবে।

 পে কমিশনের রিপোর্ট4/7

পে কমিশনের রিপোর্ট

সূত্রের খবর পরিকল্পনা করা হচ্ছে ৮ মাসের মধ্যে পে কমিশনের রিপোর্ট তৈরি করার যাতে ১ জানুয়ারি ২০২৬ থেকেই সেই সুপারিশ লাগু করা যায়।

ফিটমেন্ট ফ্যাক্টর5/7

ফিটমেন্ট ফ্যাক্টর

অষ্টম পে কমিশনের বড় বিষয় হল ফিটমেন্ট ফ্যাক্টর। এই পদ্ধতি অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক বেতন অন্তত দ্বিগুণ হয়ে যেতে পারে। এতে তাদের পেনশন ও অন্যান্য ভাতার উপরে প্রভাব ফেলবে।

ফিটমেন্ট ফ্যাক্টর এর প্রভাব6/7

ফিটমেন্ট ফ্যাক্টর এর প্রভাব

সেক্ষেত্রে ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বেতন স্কেল দাঁড়াতে চলেছে: লেভেল ১: ১৮,০০০ টাকা → ৫১,৪৮০ টাকা। লেভেল ৫: ২৯,২০০ টাকা → ৮৩,৫১২ টাকা। লেভেল ১০: ৫৬,১০০ টাকা → ১,৬০,৪৪৬ টাকা। লেভেল ১৩এ: ১,৩১,১০০ টাকা → ৩,৭৪,৯৪৬ টাকা। লেভেল ১৮: ২,৫০,০০০ টাকা → ৭,১৫,০০০ টাকা।

ডিএ7/7

ডিএ

অন্যদিকে, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র হার ৫৫ শতাংশ। মনে করা হচ্ছে আরও ৩ শতাংশ বাড়বে ডিএ।