1/5দমদম বিমানবন্দর-নিউ গড়িয়া ভায়া রাজারহাট মেট্রো রেল প্রকল্পে প্রকল্পে এবার বাজেটে মাত্র ৭২০.৭২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওই প্রকল্পে সংশোধিত বাজেট ছিল ১৫৫০ কোটি।-তথ্য-রাজীব চক্রবর্তী
2/5একইভাবে জোকা-বিবাদীবাগ ভায়া মাঝেরহাট মেট্রো রেলপথ নির্মাণে মাত্র বরাদ্দ হয়েছে ৯১৪ কোটি। গত বছর সংশোধিত বাজেট ছিল ৮৫০ কোটি। অর্থাৎ মাত্র ৬৪ কোটি টাকা বেড়েছে এই গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে। -তথ্য-রাজীব চক্রবর্তী
3/5বাজেটে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের বরাদ্দে সংশোধিত বরাদ্দের থেকে কোনও বদল হয়নি। মাত্র ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। -তথ্য-রাজীব চক্রবর্তী
4/5ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের ক্ষেত্রে গত অর্থবর্ষে বরাদ্দ হয়েছিল ৯০৬ কোটি টাকা। সংশোধিত বরাদ্দে যা কমে হয়ে যায় প্রায় অর্ধেক, ৫০০ কোটি টাকা। -তথ্য-রাজীব চক্রবর্তী
5/5এবার বরাদ্দের পরিমাণে কোনও বদল হয়নি। অর্থাৎ সেই ৫০০ কোটি টাকাই জুটেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর বরাতে। -তথ্য-রাজীব চক্রবর্তী