Digha Jagannath Temple: প্রথমবার জন্মাষ্টমী দীঘা জগন্নাথ মন্দিরে। ফলে উন্মাদনা তুঙ্গে। তারমধ্যেই এ ঘটনা।
1/7কিরণ মান্না: দিঘা জগন্নাথ মন্দিরে এ যেন এক 'অলৌকিক' ঘটনা!
2/7সবাই বলছেন, জন্মাষ্টমীর প্রাক্কালে স্বয়ং ভগবান জগন্নাথের আশীর্বাদ!
3/7শনিবার ১৬ অগাস্ট জন্মাষ্টমী। তার আগে এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ তৈরি হল এই অপরূপ দৃশ্য।
4/7দীঘা জগন্নাথ মন্দিরের বিমানের উপরে সূর্যকে আলিঙ্গন করে এক অপূর্ব রামধনু-বলয় প্রকাশ পেল আকাশে।
5/7জগন্নাথ মন্দিরের চূড়ার উপর এই চক্র রামধনু দেখে বিস্মিত, অভিভূত হয়ে পড়েন সকলে।
6/7"এ এক স্বর্গীয় দৃশ্য জন্মাষ্টমীর প্রাক্কালে এ যেন স্বয়ং ভগবান জগন্নাথের আশীর্বাদ।"
7/7"জয় জগন্নাথ!" এক্স-হ্যান্ডেলে রামধনু বলয়ের ছবি প্রকাশ করে এমটাই বললেন রাধারমন দাস।