Beijing flood: বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
1/7জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যাটস অ্যান্ড ডগস রেইন! যাকে বলে ভয়ংকর মুষলধারে বৃষ্টি! মনে হচ্ছে মাথার উপর আকাশটাই যেন ভেঙে পড়বে এবার...
2/7ভয়ংকর সেই বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে উত্তর চিন জুড়ে। সঙ্গে ভূমিধস। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যেই কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছেন চিনে।
3/7পাহাড়ি মিয়ান অঞ্চলে সর্বাধিক বৃষ্টি রেকর্ড হয়েছে। উত্তর-পূর্ব বেজিংয়ের পার্বত্য এলাকা মিয়ানে ২১ ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হয়েছে। শুধু মিয়ানেই প্রাণ হারিয়েছেন ২৮ জন।
4/7বন্যা বিধ্বস্ত গ্রামের পর গ্রাম। ভেসে গিয়েছে রাস্তাঘাট। বিপর্যস্ত সড়ক যোগাযোগ। ১৩৬টি গ্রামে বিদ্যুৎ বিভ্রাট।
5/7বন্যা বিধ্বস্ত গ্রাম থেকে ইতিমধ্যেই অন্যত্র সরানো হয়েছে ৮০ হাজারেরও বেশি বাসিন্দাকে। অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে বড় ধরনের দুর্যোগ দেখা দিয়েছে উত্তর চিনে।
6/7বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। স্কুল-কলেজ ও যেকোনও নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
7/7ওদিকে শানসি প্রদেশেও নিখোঁজ আস্ত একটি বাস। শানডং প্রদেশের জিনানে ৫ ঘণ্টার মধ্যে অর্ধেক বছরের বৃষ্টি হয়ে গিয়েছে। সেখানেও প্রাণহানি ঘটেছে।