Cigarette Prices Jump: ধূমপায়ীদের মাথায় হাত, সিগারেটের দাম বাড়ছে ৫০-৫৫ টাকা! নতুন তালিকা এল প্রকাশ্যে

Cigarette Prices Jump: ধূমপায়ীদের মাথায় আকাশ ভেঙে পড়ল। চলে এল বিরাট দুঃসংবাদ। সিগারেটের দাম বাড়ছে ৫০-৫৫ টাকা! নতুন তালিকা প্রকাশ্যে আসতেই সুখটান হয়ে গেল বিরাট দামি।   

| Feb 04, 2026, 08:56 PM IST
1/10

১ ফেব্রুয়ারি ২০২৬

February 1, 2026

ক্যালন্ডার বলছে আজ ১ ফেব্রুয়ারি ২০২৬। বাজেট পরবর্তী নতুন আবগারি শুল্ক ও কর ব্যবস্থা কার্যকর হওয়ার পর ভারতে সিগারেটের দাম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বলেই আপডেট।   

2/10

দাম কমপক্ষে ২২-২৫ টাকা বেড়েছে

The price has increased by at least rs 22-25

১০ পিসের প্যাকেটের দাম কমপক্ষে ২২-২৫ টাকা বেড়েছে। প্রিমিয়াম এবং লম্বা সিগারেটের দাম প্যাকেট পিছু ৫০-৫৫ টাকা পর্যন্ত বেড়েছে।    

3/10

সিগারেটের দৈর্ঘ্য এবং ক্যাটেগরি

Cigarette length and category

মূল্যবৃদ্ধি সিগারেটের দৈর্ঘ্য এবং ক্যাটেগরির সঙ্গে সরাসরি সম্পর্কিত। জনপ্রিয় ব্র্যান্ড এবং আকারের ভিত্তিতে আনুমানিক নতুন রিটেইল প্রাইস দেওয়া হল  

4/10

প্রিমিয়াম/লম্বা স্টিক (৭০ মিমি-র উপরে)

Premium/Long-stick (above 70mm)

৭০ মিমি-র উপরে প্রিমিয়াম/লম্বা স্টিকেই সর্বাধিক মূল্যবৃদ্ধি। প্যাকেট প্রতি দাম বাড়ছে ৫০-৫৫ টাকা! 

5/10

৮৪ মিমির সিগারেটেও দাম বাড়ছে

Gold Flake Kings, Gold Flake Lights, Wills Classic, and Classic Milds (84 mm)

৮৪ মিমি-র গোল্ড ফ্লেক কিংস, গোল্ড ফ্লেক লাইটস, উইলস ক্লাসিক এবং ক্লাসিক মাইল্ডসের ১০ পিসের প্যাকেটের দাম ছিল ১৭০ টাকা। বেড়ে তা হচ্ছে ২২০ থেকে ২২৫ টাকা।  

6/10

মিড-সাইজ (৭৬মিমি)

Mid-sized (76 mm)

৭৬ মিমি-র মিড সাইজ উইলস নেভি কাটের ১০ পিসের প্যাকেটের দাম ছিল ৯৫টাকা। এখন তা বেড়ে হচ্ছে প্রায় ১২০ টাকা।  

7/10

স্লিম ভ্যারিয়েন্ট (৯৭ মিমি)

Slim variants (97 mm)

৯৭ মিমি-র ক্লাসিক কানেক্টের ২০ পিসের প্যাকেটের দাম ছিল ৩০০ টাকা। নতুন দাম হতে চলেছে ৩৫০ টাকা।   

8/10

শর্ট-লেন্থ (৬৫ মিমি-র নীচে)

Short-length (below 65mm)

৬৫ মিমি-র নীচে শর্ট-লেন্থ সিগারেটের দাম ১৫ থেকে ২৫ টাকা বাড়ছে।  

9/10

নতুন কর কাঠামোর সারসংক্ষেপ

Summary of New Tax Structure

সরকার পুরনো ২৮% জিএসটি এবং ক্ষতিপূরণ সেসের পরিবর্তে একটি আরও কঠোর কাঠামো চালু করেছে। একটি নির্দিষ্ট ৪০% জিএসটি (সর্বোচ্চ স্তর) এবং এর সঙ্গে প্রতি সিগারেটের স্টিকে অতিরিক্ত আবগারি শুল্ক বসেছে।    

10/10

সিগারেট ক্যাটেগরির অতিরিক্ত শুল্ক (প্রতি স্টিক)

Cigarette Category Additional Duty (per stick)

ছোট নন-ফিল্টার (৬৫ মিমি পর্যন্ত) ২.০৫ টাকা, ছোট ফিল্টারযুক্ত (৬৫ মিমি পর্যন্ত) ২.১০ টাকা, মাঝারি দৈর্ঘ্যের (৬৫–৭০ মিমি) ৩.৬০–৪.০০ টাকা, লম্বা ও প্রিমিয়াম (৭০–৭৫ মিমি) ৫.৪০ টাকা ও অস্বাভাবিক বা অ-প্রচলিত মানে ৮.৫০ টাকা।