Lulu Mall in Lucknow: 'চাকরি টিকিয়ে রাখতে চাইলে ধর্ম বদলাও, শরীর দাও', নামী মলে তরুণীকে... যোগীরাজ্যে ভয়ংকর..

Lulu Mall in Lucknow:  অভিযুক্ত ওই মলেরই সুপারভাইজার। নাম,  ফারহাজ। ফায়াজ নামে পরিচিত তিনি।  ফারহাজকে গ্রেফতার করেছে পুলিস। প্রাথমিক তদন্তে অনুমান, সোশ্য়াল মিডিয়ায় সন্দেহজনক অ্য়াকাউন্ট ও ধর্মান্তকরণের ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। 

| Jul 10, 2025, 09:45 PM IST
1/8

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: য়োগী রাজ্যে 'অনাচার'। 'চাকরি টিকিয়ে রাখতে চাইলে ইসলাম ধর্ম গ্রহণ কর', লখনউয়ে লুলু মলে চরম হেনস্থার শিকার হতে হল হিন্দু তরুণীকে।  তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে মলের মুসলিম সুপারভাইজারকে গ্রেফতার করল পুলিস।

2/8

লখনউ শহরের অন্যতম বিখ্যাত মল। অন্যতম বড় মলও বটে। এই মলে প্রায় তিনশোটির মতো জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড যেমন রয়েছে, তেমনি রেস্তোরাঁ ও বিনোদন হরেক আয়োজনও।  

3/8

নির্যাতিতা ধর্মে হিন্দু। লুলু মলে কাজ করেন তিনি। ওই তরুণীর সুপারভাইজারের নাম ফারহাজ। ফায়াজ নামে পরিচিত তিনি।

4/8

অভিযোগ, ওই তরুণীকে মাদক মেশানো ঠাণ্ডা পানীয় খাইয়ে ধর্ষণ করেছে তাঁর সুপারভাইজারই। শুধু তাই নয়, নির্যাতিতার অশ্লীল ভিডিয়োও তুলেছিল অভিযুক্ত। সেই ভিডিয়ো ব্যবহার করে দিনের পর দিনে চলেছে ব্ল্যাকমেইলিং-ও!

5/8

নির্যাতিতার দাবি, ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে নগদ টাকা, এমনকী গয়নাও আদায় করেছে ফায়াজ। বাধা দিলেই কপালে জুটত মারধর, সিগারেটে ছ্যাঁকা!

6/8

আরও অভিযোগ, ওই তরুণীকে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যও লাগাতার চাপ দিতে থাকে অভিযুক্ত। রীতিমতো হুমকি দেয়, 'চাকরি টিকিয়ে রাখতে চাইলে ইসলাম ধর্ম গ্রহণ কর'।

7/8

ফায়াজ এখন পুলিসের হেফাজতে। প্রাথমিক তদন্তে অনুমান, সোশ্য়াল মিডিয়ায় সন্দেহজনক অ্য়াকাউন্ট ও ধর্মান্তকরণের ব্যবসার সঙ্গে যুক্ত সে। মলের অন্যন্য কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিস।

8/8

লখনউয়ের ডেপুটি কমিশনার জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, প্রাণনাশের হুমকি, জোর ধর্মান্তকরণে চেষ্টা-সহ একাধিক ধারায় মামলায় রুজু করেছে পুলিস।