Cooking gas scam: রান্নার গ্যাসে ব্যাপক কারচুপি! ৫০ টাকা করে দাম বাড়ার পরেও প্রতি সিলিন্ডারে এটাই করা হচ্ছে...

Cooking gas scam: রান্নার গ্যাসের সিলিন্ডারে গ্যাসের ওজন নিয়ে ব্যাপক কারচুপির গুরুতর অভিযোগ... কী চলছে রান্নার গ্যাস নিয়ে? জানলে তাজ্জব হতে হয়....  

| Apr 11, 2025, 12:38 PM IST
1/5

রান্নার গ্যাসের ওজনে কারচুপি, কালোবাজারি!

Cooking gas scam

শ্রীকান্ত ঠাকুর: সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসে দাম বেড়েছে ৫০ টাকা! তারপরেও রান্নার গ্যাসের ওজনে চলছে ব্যাপক কারচুপি, কালোবাজারি! যা দেখেশুনে তাজ্জব খোদ ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকরা। গ্যাস সিলিন্ডারের ভিতর থেকে জল বেরনোর অভিযোগ পেয়ে অভিযানে নামেন ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকরা। সেই অভিযোগের তদন্তে নেমে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে।   

2/5

রান্নার গ্যাসের ওজনে কারচুপি, কালোবাজারি!

Cooking gas scam

দেখা যায়,  প্রতি সিলিন্ডারে ১৫০ গ্রাম থেকে ৪০০ গ্রাম পর্যন্ত গ্যাস কম রয়েছে। প্রায় ২০টি সিলিন্ডার ওজন করেন তাঁরা। সিলিন্ডার ওজন করতেই বেরিয়ে আসে রান্নার গ্যাসে কারচুপির ছবিটা। যদিও এই নিয়ে দায় ঝেড়েছেন রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটররা। তাঁদের দাবি, প্ল্যান্ট থেকে আসা কোনও সিলিন্ডারে গ্যাস ওজনে কম থাকলে, তাঁদের কিছু করার নেই। কারণ তাঁদের কাছে প্রতিটি সিলিন্ডার ওজন করানোর কোনও ব্যবস্থা নেই।  

3/5

রান্নার গ্যাসের ওজনে কারচুপি, কালোবাজারি!

Cooking gas scam

যদিও আসল ছবিটা অন্য। অভিযোগ, প্ল্যান্ট থেকে আসা সিলিন্ডারের সিল ভেঙে ফাঁকা সিলিন্ডারে গ্যাস ভরে সেগুলিকে আবার নতুন করে সিল করে বিক্রি চলছে সর্বত্র। শুধু বিতরণের জন্য বেরনো সিলিন্ডার-ই যে ওজন কম পাওয়া গিয়েছে তা নয়, গোডাউনে রাখা সিলিন্ডারেও গ্যাসের ওজন কম পাওয়া গিয়েছে। এই নিয়ে ওই গ্যাসের সংস্থাকে সতর্ক করেছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। এমনকি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।   

4/5

রান্নার গ্যাসের ওজনে কারচুপি, কালোবাজারি!

Cooking gas scam

রান্নার গ্যাস নিয়ে কালোবাজারি, কারচুপির এই ছবি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের। এই বিষয়ে ক্রেতা সুরক্ষা দফতরের উপ সহ-অধিকর্তা মনোজিৎ রাহা বলেন,"আমরা গ্যাসের গোডাউনে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম গ্যাসের ওজন ঠিক নেই৷ অনেক সিলিন্ডারেই আলাদা আলাদা ওজন মিলেছে। কোনওটায় ১৫০ গ্রাম, কোনওটায় ২০০ গ্রাম, কোনওটায় ৪০০ গ্রাম পর্যন্ত কম পেয়েছি। কেন এমনটা হচ্ছে,তা জানতে চেয়েছি। সতর্ক করা হয়েছে ওই মালিককে। পাশাপাশি এই নিয়ে ব্যবস্থাও নেওয়া হবে।   

5/5

রান্নার গ্যাসের ওজনে কারচুপি, কালোবাজারি!

Cooking gas scam

এই বিষয়ে গ্যাস সংস্থার মালিক নীলাঙ্কন বর্মনের বক্তব্য,"আমাদের যে গাড়িগুলি কোম্পানি থেকে আসে, সেই গাড়িগুলিতে আসা সিলিন্ডারগুলিতেই কম পাওয়া গিয়েছে। আমরা বিষয়টি নিয়ে কোম্পানিকে জানিয়েছি। পাশাপাশি জেলাশাসককের সাথেও  দেখা করে জানানো হয়েছে।"