Cough Syrup Death: প্রতি শিশুর জীবন পিছু ২.৫৪ টাকা! কমিশনের বিনিময়ে বিষাক্ত কাশির সিরাপ লিখতেন 'খুনি' ডাক্তার...

Written BySUDESHNA PAUL
Published: Oct 15, 2025, 04:48 PM IST|Updated: Oct 15, 2025, 04:48 PM IST

Cough syrup death doctor got commission: নিষিদ্ধ করার পরেও ডা. প্রবীণ সোনি তামিলনাড়ুর স্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি কোল্ড্রিফ কমিশনের বিনিময়ে প্রেসক্রিপশনে লিখে যান। 

 

 

Cough syrup death doctor got commission Rupees 2.54 per life1/8

কাশির সিরাপে কমিশন, জীবন প্রতি ২.৫৪ টাকা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জীবন প্রতি ২.৫৪ টাকা! প্রতিবার শিশুদের বিষাক্ত কাশির সিরাপ লিখে বোতল পিছু এটাই কমিশন পেতেন মধ্যপ্রদেশের পারাসিয়া সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ধৃত ডাক্তার প্রবীণ সোনি। 

Cough syrup death doctor got commission Rupees 2.54 per life2/8

কাশির সিরাপে কমিশন, জীবন প্রতি ২.৫৪ টাকা!

প্রতি বোতল কোল্ড্রিফ কাশির সিরাপ লেখার জন্য তাঁকে দেওয়া হত ২.৫৪ টাকা করে। তিনি জানিয়েছেন, কাশির সিরাপের দামের ১০% তাঁকে কমিশন দিত কোম্পানি। 

Cough syrup death doctor got commission Rupees 2.54 per life3/8

কাশির সিরাপে কমিশন, জীবন প্রতি ২.৫৪ টাকা!

পুলিস জানিয়েছে, ৪ বছরের কম বয়সী শিশুদের জন্য ফিক্সড-ডোজ কম্বিনেশন (এফডিসি) ওষুধের ব্যবহার নিষিদ্ধ করার পরেও ডা. প্রবীণ সোনি তামিলনাড়ুর স্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি কোল্ড্রিফ কমিশনের বিনিময়ে প্রেসক্রিপশনে লিখে যান। 

Cough syrup death doctor got commission Rupees 2.54 per life4/8

কাশির সিরাপে কমিশন, জীবন প্রতি ২.৫৪ টাকা!

বিষাক্ত এই কাশির সিরাপ খেতেই মধ্যপ্রদেশে প্রাণ হারিয়েছে ২৩ শিশু। সিরাপটিতে বিপজ্জনক মাত্রায় ডাইথিলিন গ্লাইকল (Diethylene Glycol - DEG) পাওয়া গিয়েছে। যা একটি বিষাক্ত রাসায়নিক ও কিডনির ফেলিওরের জন্য দায়ী। 

Cough syrup death doctor got commission Rupees 2.54 per life5/8

কাশির সিরাপে কমিশন, জীবন প্রতি ২.৫৪ টাকা!

ডাক্তার সোনি ও স্রেসান ফার্মাসিউটিক্যালসের মালিক রঙ্গনাথন উভয়ই এখন পুলিস হেফাজতে রয়েছেন।  উল্লেখ্য, কোল্ডরিফ কাশির সিরাপ রাজস্থানে আগেই কোয়ালিটি টেস্টে ফেল করে। কিন্তু তারপরেও বাজারে দেদার বিক্রি হচ্ছিল। 

Cough syrup death doctor got commission Rupees 2.54 per life6/8

কাশির সিরাপে কমিশন, জীবন প্রতি ২.৫৪ টাকা!

মধ্যপ্রদেশে যে শিশুরা মারা গিয়েছে, তাদের সবার বয়সই ৫ বছরের নীচে। তারা যে কাশির সিরাপগুলি খেয়েছিল, তাতে সহ্যক্ষমতার প্রায় ৫০০ গুণ বেশি বিষাক্ত ডাইথাইলিন গ্লাইকল পাওয়া যায়। যার ঘনত্ব অনুমোদিত সীমা ০.১% এর চেয়ে অনেক বেশি, প্রায় ৪৮% ছিল।

Cough syrup death doctor got commission Rupees 2.54 per life7/8

কাশির সিরাপে কমিশন, জীবন প্রতি ২.৫৪ টাকা!

এখন শিশুমৃত্য়ুর ঘটনার পর মালিককে গ্রেফতারির পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে স্রেসান ফার্মাসিউটিক্যালস। তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি, অন্যান্য ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিতেও চলছে পরিদর্শন।

Cough syrup death doctor got commission Rupees 2.54 per life8/8

কাশির সিরাপে কমিশন, জীবন প্রতি ২.৫৪ টাকা!

ওদিকে ভারতের কাশির সিরাপে শিশুমৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন WHO-ও বিশ্ব জুড়ে ভারতে তৈরি তিনটি কাশির ওষুধের বিষয়ে সতর্ক করেছে। যারমধ্যে রয়েছে স্রেসান ফার্মাসিউটিক্যালের কোল্ডরিফ, রেডনেক্স ফার্মাসিউটিক্যালসের রেসপিফ্রেশ TR এবং শেপ ফার্মার রিলাইফ।