COVID-19: আচমকা হাসপাতালে ভর্তি বাড়ল ৪৩%! ফের ফিরছে মহামারী? কতটা বিপজ্জনক 'ফ্রাঙ্কেনস্টাইন'?

Written BySUDESHNA PAUL
Published: Oct 13, 2025, 07:08 PM IST|Updated: Oct 13, 2025, 07:25 PM IST

COVID-19 Frankenstein Variant: সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয় সংক্রমণ... শিশু থেকে প্রাপ্তবয়স্ক, আক্রান্তের তালিকায় সবাই... মৃত্যু হার? 

COVID-19 Frankenstein Variant1/7

হাসপাতালে ভর্তি বাড়ল ৪৩%! কতটা বিপজ্জনক 'ফ্রাঙ্কেনস্টাইন'?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাসপাতালে ভর্তি বাড়ল আচমকাই ৪৩%! আর তাতেই আশঙ্কার প্রমাদ গুনছেন বিশেষজ্ঞরা! ফের কি চওড়া হচ্ছে অতিমারী-মহামারীর থাবা? বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ।

COVID-19 Frankenstein Variant2/7

হাসপাতালে ভর্তি বাড়ল ৪৩%! কতটা বিপজ্জনক 'ফ্রাঙ্কেনস্টাইন'?

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয় সংক্রমণ। প্রাপ্তবয়স্কদের মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি। ১৫ বছরের কম বয়সী শিশুর ক্ষেত্রে হাসপাতালে ভর্তির সংখ্যা ৪৩% বৃদ্ধি পেয়েছে। ১৫৬ জন শিশুর ICU-র প্রয়োজন হয়।

COVID-19 Frankenstein Variant3/7

হাসপাতালে ভর্তি বাড়ল ৪৩%! কতটা বিপজ্জনক 'ফ্রাঙ্কেনস্টাইন'?

আর প্রাপ্তবয়স্কদের (১৫ বছর এবং তার বেশি) ক্ষেত্রে হাসপাতালে ভর্তির সংখ্যা ২৯% বৃদ্ধি পেয়েছে। ২২৪ জন প্রাপ্তবয়স্ককে ICU-তে রাখতে হয়।  অল্প সময়ের মধ্যে প্রায় ৩২,৬০০টি নতুন কেস শনাক্ত হয়।

COVID-19 Frankenstein Variant4/7

হাসপাতালে ভর্তি বাড়ল ৪৩%! কতটা বিপজ্জনক 'ফ্রাঙ্কেনস্টাইন'?

আর তারপরই প্রশ্ন উঠছে, কোভিড-১৯ এর এই নয়া 'ফ্রাঙ্কেনস্টাইন' রূপটি কতটা বিপজ্জনক? এই 'ফ্রাঙ্কেনস্টাইন' রূপটি করোনাভাইরাসের নতুন সংস্করণ। 

COVID-19 Frankenstein Variant5/7

হাসপাতালে ভর্তি বাড়ল ৪৩%! কতটা বিপজ্জনক 'ফ্রাঙ্কেনস্টাইন'?

করোনাভাইরাসের সর্বশেষ সংস্করণ XFG রূপটিকেই নাম দেওয়া হয়েছে "ফ্রাঙ্কেনস্টাইন"। এটি একটি রিকম্বিন্যান্ট, যার অর্থ এটি LF.7 এবং LP.8.1.2 নামে দুটি অন্য রূপের জেনেটিক মিশ্রণ।

COVID-19 Frankenstein Variant6/7

হাসপাতালে ভর্তি বাড়ল ৪৩%! কতটা বিপজ্জনক 'ফ্রাঙ্কেনস্টাইন'?

২০২৫-এর জুন মাস থেকে WHO-এর নজরদারি তালিকায় রয়েছে এই XFG। দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে XFG প্রধান স্ট্রেইন হয়ে উঠেছে। সেখানে কোভিডের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এই নয়া XFG-র ফলে। 

COVID-19 Frankenstein Variant7/7

হাসপাতালে ভর্তি বাড়ল ৪৩%! কতটা বিপজ্জনক 'ফ্রাঙ্কেনস্টাইন'?

রিপোর্ট বলছে, করোনার এই নয়া রূপটি খুব সহজেই ছড়িয়ে পড়ছে। অসুস্থতা এতটাই গুরুতর হতে পারে যে হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ছে। তবে মৃত্যু হার? WHO এখনও এমন কোনও প্রমাণ খুঁজে পায়নি যেখানে এটা প্রমাণিত হয় যে XFG ভ্যারিয়েন্টটি বেশি বিপজ্জনক বা মৃত্যুর হার বেশি।