New Blood Group: একদম আনকোরা! ভারতীয় যুবতীর শরীরে মিলল নতুন 'রক্ত'! ডাক্তাররাও থ...

Written BySUDESHNA PAUL
Published: Jul 31, 2025, 09:49 PM IST|Updated: Jul 31, 2025, 09:53 PM IST

New Blood Group Discovered in India: ওই যুবতীর রক্ত মিলছিল না তাঁর পরিবারের কারও রক্তের সঙ্গেও। এরপরই পরীক্ষায় জানা যায়...

CRIB the New Blood Group Discovered in India1/7

ভারতে মিলল নতুন রক্তের গ্রুপ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের চিকিৎসা ক্ষেত্রে বিরাট আবিষ্কার! ভারতে মিলল এক নতুন রক্তের গ্রুপ! যা আগে কখনও কোথাও বিশ্বের কোনও প্রান্তে পাওয়া যায়নি। 

CRIB the New Blood Group Discovered in Bengaluru Woman2/7

ভারতে মিলল নতুন রক্তের গ্রুপ!

কর্ণাটকের বেঙ্গালুরুর কোলারের ৩৮ বছর বয়সী এক যুবতীর শরীরে পাওয়া গিয়েছে এই আনকোরা নতুন গ্রুপের রক্ত। ওই যুবতী হৃদরোগের অস্ত্রোপচারের জন্য বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হন। তাঁর অপারেশনের জন্য রক্তের দরকার ছিল।

CRIB the New Blood Group Discovered in India3/7

ভারতে মিলল নতুন রক্তের গ্রুপ!

কিন্তু রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, ওই যুবতীর O+ রক্তের সঙ্গে কোনও দাতার রক্ত-ই মিলছে না। এমনকি মিলছে না তাঁর পরিবারের কারও রক্তের সঙ্গেও। 

CRIB the New Blood Group Discovered in Bengaluru Woman4/7

ভারতে মিলল নতুন রক্তের গ্রুপ!

এরপরই একাধিক পরীক্ষা-নিরীক্ষায় এই অস্বাভাবিক ঘটনার কারণ হিসেবে বেরিয়ে আসে রক্তের একটি বিরল অ্যান্টিজেন। শেষে বিকল্প পদ্ধতিতে অপারেশন করেন ডাক্তাররা। 

CRIB the New Blood Group Discovered in India5/7

ভারতে মিলল নতুন রক্তের গ্রুপ!

প্রচলিত ABO এবং Rh সিস্টেমের বাইরে ক্রোমার সিস্টেমে নয়া এই ব্লাড গ্রুপের নাম দেওয়া হয়েছে CRIB। যাকে পুরো কথায় ব্যাখ্যা করলে দাঁড়ায়, "Chromosome Region Identified as Blood group"।

CRIB the New Blood Group Discovered in Bengaluru Woman6/7

ভারতে মিলল নতুন রক্তের গ্রুপ!

আবার প্রতীকী দেখতে গেলে যা কিনা  CR ও IB (মানে ক্রোমার, ইন্ডিয়া ও বেঙ্গালুরু)-কে মিলিয়ে তৈরি করা হয়েছে। এখন এই নতুন রক্তের গ্রুপ খুঁজে পাওয়ার চিকিৎসা বিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ

CRIB the New Blood Group Discovered in India7/7

ভারতে মিলল নতুন রক্তের গ্রুপ!

কারণ, অনেকসময়ই বিরল রক্তের গ্রুপগুলি জরুরি রক্তদান, অঙ্গ প্রতিস্থাপন ও জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। এখন CRIB-এর মতো নতুন রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন থাকার ফলে, গ্রুপ মিলিয়ে দাতা খুঁজে পেতে সুবিধা হবে।