Cristiano Ronaldo To Play In India: ভারতে খেলতে আসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! মোহনবাগানের বিরুদ্ধে নামবেন যুবভারতীতে? যাবতীয় জল্পনার অবসান...

Written BySubhapam Saha
Published: Aug 15, 2025, 04:20 PM IST|Updated: Aug 15, 2025, 04:33 PM IST

Cristiano Ronaldo To Play In India: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভারতে আসছেন খেলতে? মোহনবাগানের বিরুদ্ধে নামছেন যুবভারতীতে? যাবতীয় জল্পনার অবসান স্বাধীনতা দিবসেই!

Kolkata Derby1/7

কলকাতা ডার্বি

আগামী রবিবার ১৭ অগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি ১৩৪তম ডুরান্ড কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগাবন। এখন ডার্বি জ্বরে কাঁপছে গোটা বাংলা।

AFC Champions League 22/7

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-

আর এই আবহে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র ড্র হয়ে গেল মালয়েশিয়ার কুয়ালা লামপুরে। মোহনবাগান ছাড়াও খেলছে ভারতের এফসি গোয়া । ভারতের এই দুই দলই পশ্চিমাঞ্চলীয় অঞ্চলের ড্রয়ে ছিল। 

 

Mohun Bagan With Whom3/7

মোহনবাগানের গ্রুপে কারা?

গ্রুপ সি-তে মোহনবাগানের সঙ্গে রয়েছে ইরানের সেপাহান এফসি, জর্ডনের আল হুসেইন এবং তুর্কমেনিস্তানের আহাল এফসি। বাগানের লড়াই মোটেই সহজ হবে না। ২০০৭ সালের এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট-এ রানার্স সেপাহান কিন্তু রীতিমতো এশিয়ার হেভিওয়েট। ওদিকে জর্ডনের আল হুসেইন ঘরোয়া লিগে যথেষ্ট শক্তিশালী। তবে এএফি-র ট্র্যাক রেকর্ড মোটেই ভালো নয়। শেষ আটের গণ্ডি কখনই টপকাতে পারেনি। 

 FC Goa With Whom4/7

এফসি গোয়ার গ্রুপে কারা?

গ্রুপ ডি-তে এফসি গোয়ার সঙ্গে একই গ্রুপে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের! যার মানে ভারতে আসছেই সৌদির ক্লাব। তবে কিংবদন্তি সিআরসেভেন খেলতে আসবেন কিনা, তা এখনই বলা যাচ্ছে না! তাজাকিস্তানের এফসি ইস্তিকল এবং ইরাকের এফসি জাওরাও রয়েছে এই গ্রুপে। 

Cristiano Ronaldo To Play In India5/7

রোনাল্ডো আসছেন ভারতে!

একটা সময়ে মনে করা হচ্ছিল যে, মোহনবাগান এবং আল নাসের  চ্যাম্পিয়ন্স লিগ টু-তে একই গ্রুপে পড়তে পারে। তবে তেমনটা ঘটল না। রোনাল্ডো যদি ভারতে খেলতেও আসেন, তাহলেও কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর পা পড়বে না। কারণ আল নাসের খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে। যার মানে রোনাল্ডোকে চোখের সামনে দেখার স্বপ্ন দেখতে শুরু করে দিলেন গোয়ার ফুটবলভক্তরা। ফতোর্দা স্টেডিয়াম কি দেখতে পাবে রোনাল্ডোকে?  

 

AFC Champions League 26/7

অভিশপ্ত এএফসি

গত ১৮ সেপ্টেম্বর এফসি রাভশনের বিরুদ্ধে এএফসি অভিযান শুরু করেছিলেন হোসে মোলিনার ব্রিগেড। সল্টলেকের  যুবভারতী ক্রীড়াঙ্গনে ওই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। মোহনবাগানের গ্রুপে দ্বিতীয় ম্যাচ ছিল গত ২ অক্টোবর। অ্যাওয়ে ম্য়াচে শুভাশিস বসুদের প্রতিপক্ষ ছিল ট্রাক্টর এফসি। ইরানির তাবরিজে ছিল ম্য়াচ। যুদ্ধের আবহে জ্বলন্ত ইরানের মেরিনার্স আর খেলতে যায়নি। না খেলারই পরিণাম হাতেনাতে পেয়েছিল গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব। 

 

AFC 7/7

এএফসি

ইরানে খেলতে না যাওয়ায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু থেকে বাদ দেওয়া হয়েছিল মোহনবাগানকে। এএফসি বিবৃতি দিয়ে জানিয়েছিল যে, তাদের নিয়মে মেনেই সবুজ-মেরুন চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে সরে দাঁড়িয়েছে। এখানেই শেষ নয়। মোহনবাগানের সব গোল ও পয়েন্টও কেটে, তাদের খেলা ম্যাচ বাতিলের খাতায় ধরা হল। সরাসরি মোহনবাগানকে বাদ দেওয়ার কথা যদিও জানায়নি। তাদের নিয়মে প্রতিযোগিতা থেকে বাদ পড়ার কথাই বলা হয়েছিল। তবে অতীত ভুলে নতুন ভাবেই এগিয়ে যাবে আইএসএলের দ্বিমুকুটজয়ীরা।