Cyclone Mantha: সেপ্টেম্বরের শেষে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়। ফলে প্রথম নাম অর্থাৎ শক্তি ব্যবহৃত হয়। পরের নাম মন্থা ব্যবহৃত হবে পরবর্তী ঘূর্ণিঝড় তৈরি হলে
1/6গত সপ্তাহে আরব সাগরে এই মরশুমের প্রথম ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। তার নাম ছিল শক্তি। এরপর বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে মন্থা বা মানথা। নামটি থাইল্যান্ডের দেওয়া।-তথ্য-অয়ন ঘোষাল
2/6প্রসঙ্গত চলতি বছরের জুন মাসেই দুটি নাম নিয়ে জোর চর্চা শুরু হয়। তবে শেষ পর্যন্ত দুটি সিস্টেম অতি গভীর নিম্নচাপ হিসেবে স্থলভাগে প্রবেশ করায় ঘূর্ণিঝড়ের ক্যাটালগে নাম দুটি অব্যবহৃত থেকে যায়। -তথ্য-অয়ন ঘোষাল
3/6সেপ্টেম্বরের শেষে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়। ফলে প্রথম নাম অর্থাৎ শক্তি ব্যবহৃত হয়। পরের নাম মন্থা ব্যবহৃত হবে পরবর্তী ঘূর্ণিঝড় তৈরি হলে। -তথ্য-অয়ন ঘোষাল
4/6আবহাওয়া দফতরের পূর্বাভাস হল বর্ষা বিদায় নেওয়ার পর শীত আসার আগে আসছে সাইক্লোন অর্থাৎ ঘূর্ণিঝড় সিজন। ২৭ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে উত্তর মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা সাইক্লোন আসতে পারে। -তথ্য-অয়ন ঘোষাল
5/6মৌসম ভবনের আউটলুক অনুয়ায়ী এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে অক্টোবরের একেবারে শেষে। -তথ্য-অয়ন ঘোষাল
6/6অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সময়। এরপর পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে হাওয়া বদল হয়ে শীত আসবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। -তথ্য-অয়ন ঘোষাল