Cyclone Montha: দানবীয় তাণ্ডব চালিয়েছে মন্থা! অন্ধ্র-ওড়িশা উপকূলে শুধুই ধ্বংসের চিহ্ন, ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত্যু...

Written BySUDESHNA PAUL
Published: Oct 29, 2025, 11:20 AM IST|Updated: Oct 29, 2025, 11:20 AM IST

Cyclone Montha Latest Updates: ঘূর্ণিঝড় মন্থা যত ভিতরের দিকে এগোচ্ছে, ততই শক্তি হারাচ্ছে। আরও কয়েক ঘণ্টা ধরে এটি শক্তি বজায় রেখে তারপর গভীর নিম্নচাপে পরিণত হবে।

 

Cyclone Montha1/9

ঘূর্ণিঝড় মন্থায় ক্ষয়ক্ষতি, প্রাণহানি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার রাতে স্থলভাগে আঘাত হেনেছে ভয়ংকর ঘূর্ণিঝড় মন্থা। স্থলভাগে আছড়ে পড়ার পর অন্ধ্র ও ওড়িশা উপকূল জুড়ে তাণ্ডব চালিয়েছে মন্থা। 

Cyclone Montha2/9

ঘূর্ণিঝড় মন্থায় ক্ষয়ক্ষতি, প্রাণহানি...

প্রবল বৃষ্টি সঙ্গে ঝড়। উপড়ে পড়েছে বড় বড় গাছ। ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে ফসলের। ঝড়ের ফলে গাছ পড়ে প্রাণ হারিয়েছে একজন মহিলা। আহত কমপক্ষে ২।  

Cyclone Montha3/9

ঘূর্ণিঝড় মন্থায় ক্ষয়ক্ষতি, প্রাণহানি...

পশ্চিম গোদাবরী, কৃষ্ণা, পূর্ব গোদাবরী এবং আশেপাশের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হয়। কোনসীমা জেলায় মাকানাগুডেম গ্রামে গাছ পড়ে এক মহিলার মৃত্যু হয়।

Cyclone Montha4/9

ঘূর্ণিঝড় মন্থায় ক্ষয়ক্ষতি, প্রাণহানি...

৩৮,০০০ হেক্টর জমির ফসল ধ্বংস হয়েছে ঘূর্ণিঝড়ের ফলে। বেশ কয়েকটি বাড়িঘর ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইনও। রাস্তাঘাট প্লাবিত। ঘরছাড়া হাজার হাজার মানুষ।

Cyclone Montha5/9

ঘূর্ণিঝড় মন্থায় ক্ষয়ক্ষতি, প্রাণহানি...

বিশাখাপাটনমের ছবিতে দেখা গিয়েছে যে গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে গিছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছে একটি অটোরিকশা। ওদিকে দক্ষিণ ও উপকূলীয় ওড়িশার কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়। 

Cyclone Montha6/9

ঘূর্ণিঝড় মন্থায় ক্ষয়ক্ষতি, প্রাণহানি...

ওড়িশাতেও গাছপালা উপড়ে পড়েছে। ভূমিধসের ঘটনাও ঘটেছে। মালকানগিরি, কোরাপুট, রায়গড়া এবং গজপতি সহ ১৫টি জেলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে।

Cyclone Montha7/9

ঘূর্ণিঝড় মন্থায় ক্ষয়ক্ষতি, প্রাণহানি...

মঙ্গলবার রাতে অন্ধ্র উপকূল অতিক্রম করার পর ঘূর্ণিঝড় মন্থা এখন তীব্র ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ক্রমশ অভ্যন্তরীণ দিকে অগ্রসর হয়ে শক্তি হারাচ্ছে ঝড়টি। 

Cyclone Montha8/9

ঘূর্ণিঝড় মন্থায় ক্ষয়ক্ষতি, প্রাণহানি...

তবে এখনও পশ্চিম গোদাবরী, কৃষ্ণা এবং পূর্ব গোদাবরী জেলায় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস অব্যাহত রয়েছে। নিচু এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

Cyclone Montha9/9

ঘূর্ণিঝড় মন্থায় ক্ষয়ক্ষতি, প্রাণহানি...

ভারতীয় মৌসম ভবনের সর্বশেষ আপডেট অনুসারে, ঝড়টি এখন প্রায় ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর-পশ্চিমে অগ্রসর হচ্ছে, আরও কয়েক ঘণ্টা ধরে এটি ঘূর্ণিঝড়ের শক্তি বজায় রেখে তারপর গভীর নিম্নচাপে পরিণত হবে।