Cyclone Montha: রাত বাড়ার সঙ্গে সঙ্গে এটি আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করবে বলে জানা গেছে। ‘মন্থা’ মঙ্গলবার শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গত ছয় ঘণ্টায় এটি ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
1/8জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে যে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় 'মন্থা' (Cyclone Montha) মঙ্গলবার অন্ধ্র প্রদেশ উপকূলের অত্যন্ত কাছাকাছি চলে এসেছে এবং এর স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া (Landfall Process) ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
2/8রাত বাড়ার সঙ্গে সঙ্গে এটি আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করবে বলে জানা গেছে। ‘মন্থা’ মঙ্গলবার শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গত ছয় ঘণ্টায় এটি ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
3/8সর্বশেষ অবস্থান অনুযায়ী (আইএমডি), এটি মাছিলিপত্তনম থেকে প্রায় ১২০ কিমি পূর্বে, কাকিনাডা থেকে প্রায় ১১০ কিমি দক্ষিণে, বিশাখাপত্তনম থেকে প্রায় ২২০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ও গোপালপুর ওড়িশা থেকে প্রায় ৪৬০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
4/8আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোবে এবং আগামী ৩-৪ ঘণ্টার মধ্যে মাছিলিপত্তনম ও কলিঙ্গপত্তনম -এর মধ্যবর্তী অঞ্চলে, কাকিনাড়ার আশেপাশে দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে।
5/8এটি একটি প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই উপকূলে আঘাত হানবে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় ৯০-১০০ কিলোমিটার, যা দমকা হাওয়ার রূপে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
6/8ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার থেকেই উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাস শুরু হয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থার দাপটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে অন্ধ্রপ্রদেশের জেলাগুলি। এর পাশাপাশি ওড়িশা ও ছত্তীসগঢ়েও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
7/8পরিস্থিতি মোকাবিলায় অন্ধ্র প্রদেশ এবং ওড়িশাতে চরম সতর্কতা জারি করা হয়েছে। কর্মকর্তারা ইতিমধ্যেই কাকিনাড়ার কাছে ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় উপকূলবর্তী নিচু এলাকা থেকে শত শত মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছেন এবং পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছেন।
8/8অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, ছত্তীসগঢ়, পুদুচেরি, এই পাঁচ রাজ্যে ২২টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একাধিক টিম মোতায়েন করা হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত একটানা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু ও ছত্তীসগঢ়ে।