Cyclone Senyar: 'কেশর ফুলিয়ে' ধেয়ে আসছে 'সেনিয়ার'! ২০৪ মিমি পর্যন্ত প্রবল বৃষ্টির সতর্কতা IMD-র! বাংলায় কতটা তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়? আলিপুর জানাল...

Written BySUDESHNA PAUL
Published: Nov 24, 2025, 05:32 PM IST|Updated: Nov 24, 2025, 05:32 PM IST

Cyclone Senyar Update:  সাইক্লোন 'সেনিয়ার'-এই বিপদের শেষ নয়! দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আর সেটিও... 

Cyclone Senyar timeline and landfall, Cyclone Senyar effects in Bengal1/12

সাইক্লোন 'সেনিয়ার'!

অয়ন ঘোষাল: ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় 'সেনিয়ার'! 'সেনিয়ার' নামের অর্থ সিংহ। এই নামটি সৌদি আরবের দেওয়া। বঙ্গোপসাগরে ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ অঞ্চলটি। 

Cyclone Senyar timeline and landfall, Cyclone Senyar effects in Bengal2/12

সাইক্লোন 'সেনিয়ার'!

দক্ষিণ আন্দামান সাগরের উপর ঘনীভূত নিম্নচাপ অঞ্চলটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দিকে সরে গিয়েছে। সিস্টেমটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে শক্তি অর্জন করতে থাকবে। আগামী সপ্তাহেই আঘাত হানতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় 'সেনিয়ার'! 

Cyclone Senyar timeline and landfall, Cyclone Senyar effects in Bengal3/12

সাইক্লোন 'সেনিয়ার'!

ভারতীয় মৌসম ভবন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল ঝোড়ো বাতাসের সঙ্গেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা (২৪ ঘণ্টায় ১০৫ - ২০৪ মিমি) জারি করেছে। তামিলনাড়ুতে ইতিমধ্যেই চলছে ভারী বৃষ্টিপাত। 

Cyclone Senyar timeline and landfall, Cyclone Senyar effects in Bengal4/12

সাইক্লোন 'সেনিয়ার'!

ভারী বৃষ্টিপাতের কারণে অনেক জেলায় স্কুল বন্ধ রাখা হয়েছে। তামিনলাড়ুর কন্যাকুমারী, তিরুনেলভেলি, টেনকাসি, থুথুকুডি, রামানাথপুরম, বিরুধুনগর, পুদুক্কোট্টাই, তাঞ্জাভুর, তিরুভারুর, নাগাপট্টিনাম, মায়িলাদুথুরাই জেলা ও কারাইকাল এলাকায় ভারী বৃষ্টিপাতেপর সতর্কতা জারি।

Cyclone Senyar timeline and landfall, Cyclone Senyar effects in Bengal5/12

সাইক্লোন 'সেনিয়ার'!

IMD-র পূর্বাভাস অনুযায়ী, ২৬ নভেম্বরই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় 'সেনিয়ার'। তবে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর স্থলভাগে আঘাত হানবে নাকি উত্তর দিকে ওড়িশা বা বাংলাদেশের দিকে ঘুরে আসবে তা এখনও চূড়ান্ত নয়।

Cyclone Senyar timeline and landfall, Cyclone Senyar effects in Bengal6/12

সাইক্লোন 'সেনিয়ার'!

ঘূর্ণিঝড় 'সেনিয়ার' তৈরি হওয়ার পরে কোন দিকে এগোবে, সে সম্পর্কে এখনও পুরোটা নিশ্চিত নন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় 'সেনিয়ার' কখন স্থলভাগে আঘাত হানবে? ২৬ নভেম্বরের পর ঘূর্ণিঝড় 'সেনিয়ারে'র সম্ভাব্য গতিপথ নির্ধারণের জন্য আবহাওয়াবিদরা একাধিক আবহাওয়া মডেল বিশ্লেষণ করছেন। 

Cyclone Senyar timeline and landfall, Cyclone Senyar effects in Bengal7/12

সাইক্লোন 'সেনিয়ার'!

আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড়টি যত শক্তি বাড়াতে থাকবে, ততই তার গতিপথ, স্থলভাগে ল্যান্ডফলের সময় ও জায়গা স্পষ্ট হবে। তবে ঘূর্ণিঝড় 'সেনিয়ার'-এর প্রভাবে উপকূলীয় এলাকার আবহাওয়া ব্যাপক প্রভাবিত হওয়ার সম্ভাবনা। প্রবল ঝড়জলের সম্ভাবনা। 

Cyclone Senyar timeline and landfall, Cyclone Senyar effects in Bengal8/12

সাইক্লোন 'সেনিয়ার'!

ইতিমধ্যেই IMD পূর্ব উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকতে ও সরকারি আপডেট অনুসরণ করার পরামর্শ দিয়েছে। মৎস্যজীবীদের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যাওয়ার ক্ষেত্রে ২৮ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়িয়েছে।

Cyclone Senyar timeline and landfall, Cyclone Senyar effects in Bengal9/12

সাইক্লোন 'সেনিয়ার'!

যদিও ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের কোনও জেলাতেই পড়বে না বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। আগামী ৭ দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ২ দিন সমস্ত জেলাতেই তাপমাত্রা ২ ডিগ্রি কমবে। তারপরে ৩-৪ দিন আবার তাপমাত্রা সামান্য বাড়বে।

Cyclone Senyar timeline and landfall, Cyclone Senyar effects in Bengal10/12

সাইক্লোন 'সেনিয়ার'!

কলকাতার তাপমাত্রা আগামিকাল ১৭ ডিগ্রিতে নামার সম্ভাবনা যা আগামী দু'দিন বজায় থাকবে তারপর আবার  ১৮ ডিগ্রিতে উঠবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামান সাগরের উপর যে নিম্নচাপটি রয়েছে তা আগামী ২৪ ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। 

Cyclone Senyar timeline and landfall, Cyclone Senyar effects in Bengal11/12

সাইক্লোন 'সেনিয়ার'!

এর প্রভাব আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বেশি থাকবে। তাই আন্দামান সংলগ্ন দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে রাজ্যের মৎস্যজীবীদের যেতে বারণ করছে হাওয়া অফিস। 

Cyclone Senyar timeline and landfall, Cyclone Senyar effects in Bengal12/12

সাইক্লোন 'সেনিয়ার'!

তবে আলিপুর আবহাওয়া দফতরের স্পষ্ট বক্তব্য, এই ঘূর্ণিঝড়ের ফলে আমাদের পশ্চিমবঙ্গে কোনও প্রভাব পড়বে না। একইসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, কাউরি এলাকা অর্থাৎ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেটিও নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।