Cyclone Senyar: তৈরি হয়ে গেল 'সেনিয়ার', ভয় পাইয়ে দেওয়ার মতো ঝড়ের গতি, প্রবল বৃষ্টি দক্ষিণের ৩ রাজ্যে

Published: Nov 26, 2025, 02:59 PM IST|Updated: Nov 26, 2025, 02:59 PM IST

Cyclone Senyar Landfall: তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কেরালার কিছু অংশে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে

সেনিয়ার1/6

সেনিয়ার

মলাক্কা প্রণালীতে গভীর নিম্নচাপ ঘূরিণঝড় সেনিয়ার-এর রূপ নিল। এখনই এই ঝড়ের গতি ৭০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা।  ইতিমধ্যেই ঝড়টি ইন্দোনেশিয়ার উপকূলে পৌঁছে গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হতে পারে।

ল্যান্ডফল2/6

ল্যান্ডফল

বহু আবহাওয়া বিশেষজ্ঞ বলছেম এই ঘূর্ণিঝড়ে বেশ রেয়ার। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে সেনিয়ার ইতিধ্যেই সুমাত্রায় ল্যান্ডফল করেছে। 

দমকা হাওয়ার গতি ৯০ কিমি3/6

দমকা হাওয়ার গতি ৯০ কিমি

মৌসম ভবনের এক পোস্টে বলা হয়েছে "মালাক্কা প্রণালী এবং সংলগ্ন উত্তর-পূর্ব ইন্দোনেশিয়ার উপর সৃষ্ট ঘূর্ণিঝড় 'সেনিয়ার' গত ৬ ঘণ্টায় ১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং ৭০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে, যা ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত দমকা হাওয়ার সঙ্গে, ইন্দোনেশিয়ার উপকূল অতিক্রম করেছে।"

দক্ষিণের ৩ রাজ্যে বৃষ্টি4/6

দক্ষিণের ৩ রাজ্যে বৃষ্টি

মালাক্কা প্রণালী উত্তর-পূর্ব ভারত মহাসাগরের আন্দামান সাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করেছে। এই দুটি আবহাওয়া ব্যবস্থার প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কেরালার কিছু অংশে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।"

আন্দামান নিকোবরে বৃষ্টি5/6

আন্দামান নিকোবরে বৃষ্টি

মৌসম ভবন তাদের ২৬শে নভেম্বরের জাতীয় বুলেটিনে জানিয়েছে যে, ২৬শে নভেম্বর এবং ২৭শে নভেম্বর নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এবং কিছু বিচ্ছিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের এই পরিমাণ ২৮শে নভেম্বর থেকে ২৯শে নভেম্বর পর্যন্ত ধীরে ধীরে হ্রাস পাবে।

অন্ধ্র-কেরালায় বৃষ্টি6/6

অন্ধ্র-কেরালায় বৃষ্টি

আবহাওয়া দপ্তর (IMD) অনুসারে, এই আবহাওয়া ব্যবস্থার কারণে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কেরালার কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে এবং উপকূলীয় থুথুকুড়ি (Tuticorin) জেলার বহু আবাসিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।