Pahalgam Terror Attack: জঙ্গিরা স্বাধীনতা সংগ্রামী: পাক উপপ্রধানমন্ত্রী! এবার সেদেশের হিন্দু স্পিনারের...

Written BySubhapam Saha
Published: Apr 25, 2025, 01:38 PM IST|Updated: Apr 25, 2025, 01:38 PM IST

Pahalgam Terror Attack: জঙ্গিদের স্বাধীনতা সংগ্রামী বলেছেন পাক উপপ্রধানমন্ত্রী! আর তাঁর এই কথা শুনে আর চুপ থাকতে পারলেন না সেদেশের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া, বললেন পহেলগাঁওতে যা হয়েছে, তা ঘটেছে তাঁর সঙ্গেও!

Pahalgam Terror Attack1/5

পহেলগাঁওয়ে সন্ত্রাস!

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে গত মঙ্গলবার জঙ্গিদের হত্যালীলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন বাদে সকলেই পর্যটক। ঘটনার পরদিনই দুপুরে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন| সেখানে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ও তিন বাহিনীর প্রধান! বৈঠকের পরেই হুঙ্কার ছেড়েছেন প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ জানিয়েছিলেন, পহেলগাঁও-কাণ্ডের হত্যাকারীদেরই নয়, ষড়যন্ত্রকারীদেরও দ্রুত জোরাল জবাব দেওয়া হবে। গোট দেশ জুড়ে পাক মাটিতে ফের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি উঠেছে। 

 

PM Narendra Modi2/5

মোদীর হুঙ্কার

গত বৃহস্পতিবার বিহারের মধুবনীতে একটি সররি অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়ে এসেছেন। তিনি বলেছেন, পহেলগাঁওতে ষড়যন্ত্রী ও জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেবেন তিনি। আর যেমন বলা তেমনই কাজ। ভারতীয় সেনা এবং অন্যান্য নিরাপত্তা এজেন্সিগুলি শুক্রবার সকাল থেকেই  চিরুনি তল্লাশি চালাচ্ছে পাকিস্তানের প্রতিটি গ্রামে ও জঙ্গলে। লাগাতার এনকাউন্টার করছে তারা। পাক-অধিকৃত কাশ্মীরে সেনার গুলি-বোমায় নিহত হয়েছে ৪ পাকিস্তানি সেনা। পাশাপাশি কাশ্মীরের বান্দিপোরায় সেনার বুলেটে খতম হয়েছেন লস্কর কমান্ডার আলতাফ লাল্লি।

 

Terrorists As Freedom Fighters3/5

সন্ত্রাসবাদীরাই স্বাধীনতা সংগ্রামী

পহেলগাঁও ঘটে যাওয়া জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্র নেই, বলেই আগে দাবি করেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। কিন্তু খোদ সেদেশের পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশাক দার স্বীকারই করে নিলেন যে, হামলা করেছে তাঁর দেশই। তিনি ইসলামাবাদে ভরা সাংবাদিক বৈঠকে বলেছেন, 'জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছে গত ২২ এপ্রিল, তারা স্বাধীনতা সংগ্রামীও হতে পারে, আমরা জানি না তারা কারা ছিল!' দারের কথাই বুঝিয়ে দিয়েছে যে, পাকিস্তানই এই বর্বরোচিত ঘটনার মূল 'কালপ্রিট'!

 

Danish Kaneria On PAK Deputy PM4/5

দানিশ কানেরিয়া

আর দারের কথা শুনে আর মাথা ঠিক রাখতে পারেননি সেদেশের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। তিনি তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, 'যখন খোদ পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীই সন্ত্রাসবাদীদের 'মুক্তিযোদ্ধা' বলছেন, তখন তা কেবল লজ্জাজনক নয়। এটি রাষ্ট্রপ্রণোদিত সন্ত্রাসবাদের প্রকাশ্য স্বীকারোক্তি।' তিনি আরও লিখেছেন, 'আমি পাকিস্তান বা তার জনগণের বিরুদ্ধে বলছি না। সন্ত্রাসবাদের হাতে পাকিস্তানের আওয়ামদেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তারা এমন নেতৃত্বের যোগ্য যা শান্তির পক্ষে দাঁড়ায়, সন্ত্রাসীদের আশ্রয় দেয় অথবা নিরীহদের হত্যার সময় নীরব থাকে না। আমি একসময় গর্বের সঙ্গে পাকিস্তানের জার্সি পরেছিলাম। ক্রিকেট মাঠে আমার ঘাম ও রক্ত ​​দিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত পহেলগাঁও হামলার যাঁরা শিকার হয়েছেন, তাঁদের সঙ্গেও আমার মতো আচরণ করা হয়ছে। কেবল হিন্দু হওয়ার কারণে। যারা সন্ত্রাসকে ন্যায্যতা দেয় তাদের জন্য লজ্জা। যারা খুনিদের রক্ষা করে তাদের জন্য লজ্জা। আমি সত্যের সঙ্গে দাঁড়িয়েছি। আমি মানবতার সঙ্গে দাঁড়িয়েছি। এবং আমি বিশ্বাস করি পাকিস্তানের জনগণও তাই করে। তাদের বিভ্রান্ত করবেন না। মন্দের সঙ্গে দাঁড়াবেন না।'

 

Danish Kaneria As Hindu Devotee5/5

দানিশ ধর্মপ্রাণ হিন্দু

দানিশ কানেরিয়ার পুরো নাম দানিশ প্রভা শঙ্কর কানেরিয়া। সিন্ধু প্রদেশের করাচিতে জন্মগ্রহণকারী ও মারোয়াড়ি হিন্দু বংশোদ্ভূত ক্রিকেটার তিনি। ক্রিকেট কেরিয়ারে দানিশকে রীতিমতো লড়াই করতে হয়েছে তাঁর হিন্দুত্ব নিয়ে। তিনি জানিয়েছেন তাঁকে ধর্মান্তরিত হতে বারবার জোরাজুরি করেছেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। দানিশ একজন ধর্মপ্রাণ সনাতনী হিন্দু। পাকিস্তানে নবরাত্রিতে তিনি দুর্গা আরাধনা করেন। এমনকী দশেরাতেও রামের ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানান। দানিশ ২০০০-২০১০ পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ৬১টি টেস্ট (২৬১ উইকেট) ও ১৮টি ওয়ানডে (১৫ উইকেট) খেলেছেন।