Alive Daughter's Last Rites: মুসলিম ছেলেকে বিয়ে আদরের কন্যার! সেই রাগে জীবিত মেয়েরই শ্রাদ্ধ করলেন স্বয়ং মা...

Nadia: অন্য ধর্মের ছেলের সঙ্গে বিয়ে। তাই রাগে জীবিত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করল পরিবার। বাবা কর্মসূত্রে বাইরে, তাই কাকা ন্যাড়া হয়ে সমস্ত ক্রিয়া সম্পন্ন করেন।

| Jun 21, 2025, 03:53 PM IST
1/6

জীবিত মেয়ের শ্রাদ্ধ

অনুপ কুমার দাস: হিন্দু হয়ে অন্য ধর্মের ছেলের সঙ্গে প্রেম করে পালিয়ে বিয়ে করে মেয়ে। আর তাতেই রাগে চরম পদক্ষেপ নেয় তরুণীর পরিবার। 

2/6

জীবিত মেয়ের শ্রাদ্ধ

নিজেদের জীবিত মেয়ের আজ বাড়িতে শ্রাদ্ধ ক্রিয়াকর্ম করে সমস্ত ডকুমেন্টস ফুরিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করল তাঁর মা-বাবা, কাকা-কাকিমা। ছাত্রীর নাম রাখি বিশ্বাস (ওরফে রিয়া), প্রথম বর্ষের ছাত্রী রাখি। রাখি এক মুসলিম ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল।

3/6

জীবিত মেয়ের শ্রাদ্ধ

রাখিকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনা হয়, কিন্তু আবার সে চলে যায়। মেয়ের এই ব্যবহার একেবারেই মেনে নিতে পারেনি পরিবার। তাই মেয়ের সঙ্গে সম্পর্ক রাখবে না বলে পুরোহিত ডেকে নিয়ম নিষ্ঠা মেনে জীবিত মেয়ের ছবিতে মালা দিল পরিবার।

4/6

জীবিত মেয়ের শ্রাদ্ধ

ন্যাড়ামাথা হয়ে শ্রাদ্ধ করল কাকা। বাবা টোটন বিশ্বাস কর্মসূত্রে ইসরায়েলে রয়েছে। সেখানে যুদ্ধ পরিস্থিতিতে হয়েও যেখানে আছেন সেখানে সমস্যা নেই।

5/6

জীবিত মেয়ের শ্রাদ্ধ

তবে অসুস্থ হয়ে বাবা সেখানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে বাড়ি ফিরতে পারছে না এই মুহূর্তে। তাই তার ভাই সোমনাথ বিশ্বাস, মেয়ের কাকা শ্রাদ্ধ করল। ঘটনাটি ঘটে নদিয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ খাটুরা উত্তরপাড়াতে। 

6/6

জীবিত মেয়ের শ্রাদ্ধ

মা স্বপ্না বিশ্বাস কাঁদতে কাঁদতে বললেন, 'মেয়ে ভালোবাসার দাম দিল না, মেয়ে অন্য ধর্মের ছেলের সঙ্গে বিয়ে করেছে। আমাদের বোঝানোর পরও সে মানেনি। তাই তার সঙ্গে সব সম্পর্ক শেষ করলাম আজ, সে মারা গিয়েছে আমাদের পরিবার থেকে আজ থেকে। শেষে তার জামাকাপড় ছবি ডকুমেন্ট বই খাতা সব পুড়িয়ে দেয় আজই।'