Deadliest Accident in Aviation History: ভয়ংকরতম বিমান দুর্ঘটনা, রানওয়ে দুই বোয়িংয়ের সংঘর্ষ, মৃতের সংখ্যা ৫৮৩!

Deadliest Accident in Aviation History: ভয়ংকরতম বিমান দুর্ঘটনার কথা বললেই চোখের সামনে চলে আসে টেনেরিফ বিমান দুর্ঘটনা! সেকেন্ডে চলে গিয়েছিল শয়ে শয়ে প্রাণ! আকাশেও ওড়া হয়নি দুই বোয়িংয়ের সেদিন...

| Jul 12, 2025, 07:04 PM IST
1/6

ভয়ংকরতম বিমান দুর্ঘটনা

Deadliest Accident in Aviation History

ভয়ংকর বিমান দুর্ঘটনার একাধিক ইতিহাস আছে বিমান চলাচলের ইতিহাসে। তবে ভয়ংকরতম বিমান দুর্ঘটনা বললেই চোখের সামনে ভেসে ওঠে টেনেরিফ বিমান দুর্ঘটনা। শুধু স্পেন নয়, কেঁপে গিয়েছিল গোটা বিশ্বের বুক!

2/6

টেনেরিফ বিমান দুর্ঘটনা

Tenerife Airport Disaster

টেনেরিফ হল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ, পশ্চিম আফ্রিকার উপকূলে যা অবস্থিত। স্পেনের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট টেইড দ্বীপকে ঘিরে রেখেছে। যেখানে রয়েছে সুপ্ত আগ্নেয়গিরি।  

3/6

টেনেরিফ বিমান দুর্ঘটনা

Tenerife Airport Disaster

১৯৭৭ সালের ২৭ মার্চ! অভিশপ্ত দিন। টেনেরিফ বিমানবন্দরের রানওয়েতে দু'টি বোয়িং ৭৪৭-এর সংঘর্ষ হয়। একটি কেএলএম (KLM Flight 4805) এবং একটি প্যান অ্যাম ফ্লাইটের (Pan Am Flight 1736)।     

4/6

লোকেশন

Location

টেনেরিফ দ্বীপের লস রোডিওস বিমানবন্দরে (বর্তমানে টেনেরিফ উত্তর বিমানবন্দর) এই দুর্ঘটনাটি ঘটেছিল।  

5/6

কারণ

 Cause

ঘন কুয়াশা এবং যোগাযোগ সমস্যার কারণেই দুই বোয়িংয়ের সংঘর্ষ বেঁধেছিল...  

6/6

প্রাণহানি

Fatalities

এই বিমান দুর্ঘটনা ৫৮৩ জনের প্রাণ কেড়ে নিয়েছিল সেদিন। এখনও পর্যন্ত কোনও যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় এত প্রাণহানি হয়নি