Deadliest Flood of World: ভয়ংকর! জলের চাপে ফেটে গেল দৈত্যাকার বাঁধের বিশাল দেওয়াল, ৫০ হাজার বর্গমাইল জুড়ে স্রোতের ছোবল, লক্ষ লক্ষ মৃত্যু...

Written BySoumitra Sen
Published: Jul 05, 2025, 03:55 PM IST|Updated: Jul 05, 2025, 03:55 PM IST
Deadliest Flood of World: চিনের হলুদ নদীর কাছে বসবাসকারী কৃষকরা নদীনিয়ন্ত্রণের জন্য বাঁধ তৈরি করেছিলেন। আর খুব স্বাভাবিক ভাবেই যত দিন যেত নদীর তলায় জমত তত পলি। গভীরতা একেবারেই কমে যাওয়ায় এমন ভয়ংকর বিপদ যে ঘটবে, কে জানত?
১৮৮৭ সালে 1/7

১৮৮৭ সালে

১৮৮৭ সালে ভয়ংকর বৃষ্টির ফলে ফুলে ওঠে চিনের হলুদ নদী। ওই বছরই ২৮ সেপ্টেম্বরে সেই নদী বাঁধ অতিক্রম করে। ফলে, বিশাল বন্যার সৃষ্টি হয়।

বাঁধ ভেঙে হলুদ নদীর জল2/7

বাঁধ ভেঙে হলুদ নদীর জল

হেনান প্রদেশের ঝেংঝো শহরের কাছে হুয়াউয়ানকোতে বাঁধ ভেঙে হলুদ নদীর জল প্রবাহিত হয়েছিল। ওই এলাকার কাছাকাছি ছিল নিচু সমভূমি। এ কারণে, বন্যা খুব দ্রুত উত্তর চিন জুড়ে ছড়িয়ে পড়ে। 

২০ লক্ষ গৃহহীন 3/7

২০ লক্ষ গৃহহীন

আনুমানিক ৫০০০০ বর্গমাইল (১৩০০০০ বর্গকিলোমিটার ) এলাকা জুড়ে এই বন্যা হয়। কৃষিজমি নষ্ট হয়, বসতি ধ্বংস হয়। বন্যার পরে অন্তত ২০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েন।

১০ লক্ষ মৃত্যু... 4/7

১০ লক্ষ মৃত্যু...

আর মৃত্যু? প্রায় ১ মিলিয়ন, মানে, ১০ লক্ষ মানুষের মৃত্যু ঘটেছিল। অন্তত পক্ষে ৯ লক্ষ ৩০ হাজার মানুষ মারা গিয়েছিল। 

সবচেয়ে ভয়াবহ বন্যা?5/7

সবচেয়ে ভয়াবহ বন্যা?

এই বন্যার ফলে মহামারী হয়। প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব দেখা দেয়। এটিকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার একটি বলে মনে করা হয়।

১৯৩১ সালেও6/7

১৯৩১ সালেও

যদিও ১৯৩১ সালের ইয়াংৎজি-হুয়াই নদীর বন্যায় সম্ভবত ৪ মিলিয়ন তথা ৪০ লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন বলে জানা গিয়েছিল।

ফেটে গেল দৈত্যাকার বাঁধের বিশাল দেওয়াল7/7

ফেটে গেল দৈত্যাকার বাঁধের বিশাল দেওয়াল

কী ভাবে এই বন্যা? ভয়াবহ বৃষ্টির কারণেই এটা ঘটেছিল। বাঁধের নাব্যতা কমে গিয়েছিল। বাঁধ বৃষ্টির জল ধরে রাখতে পারেনি। শুধু পারেনিই নয়, ভয়ংকর জলের চাপে ফেটে গিয়েছিল দৈত্যাকার বাঁধের বিশাল দেওয়াল। সে যেন এক বিভীষিকা, হাড়হিম ধ্বংসলীলা।