Deadliest Nuclear Bomb Death Toll: দুঃসহ পরমাণু বিস্ফোরণ! দু'দেশের সংঘাতে রক্তস্রোতের যবনিকা! পরপর দুটি মারণ আঘাতে মুহূর্তে শ্মশান গোটা দেশ...

Little Boy and Fat Man Dropped by USA: পহেলগাঁও কাণ্ডের (pahalgam Terror Attack) জেরে ঘটা ভারত-পাকিস্তান সংঘাতের আবহে (tensions between India Pakistan) বার বার উঠে এসেছে পুরনো একটি বিষয়ের আলোচনা। পরমাণু অস্ত্রের (nuclear arsenal) ভয়ংকরতা! মানুষ ভুলতে পারেনি জাপানের উপর আমেরিকার (United States dropped atomic bombs on japan) সেই ভয়ংকর পরমাণু বোমার আঘাতের কথা!

| Jun 11, 2025, 05:51 PM IST
1/7

৮০ বছর আগের

সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৪৫ সাল। অগস্টে ঘটল সেই ভয়ংকর ঘটনা। আর দু'মাস পরেই যে-ঘটনার ৮০ বছর 'পূর্তি' হবে! কিন্তু আজও যে-ঘটনা স্মরণ করলে বিশ্বজুড়ে মানুষের শিরদাঁড়া দিয়ে নামে ঠান্ডা স্রোত!

2/7

'লিটল বয়'

প্রথম বোমাটির নাম ছিল 'লিটল বয়'। হিরোশিমায় যেটি ফেলা হয়েছিল ১৯৪৫ সালের ৬ অগস্ট। 

3/7

'ফ্যাট ম্যান'

পরের বোমাটির নাম ছিল 'ফ্যাট ম্যান'! নাগাসাকিতে যেটা ফেলা হয়েছিল তিনদিন পরে, ৯ অগস্ট।

4/7

১ লক্ষ ৪০ হাজার

'লিটল বয়ে'র জেরে হিরোশিমা শহরে মুহূর্তে মৃত্যু হয়েছিল ৭০ হাজার মানুষের। বোমার জেরে পরে মোট মৃতের সংখ্যা জানা গিয়েছিল ১ লক্ষ ৪০ হাজার!

5/7

৭৪ হাজার

আর 'ফ্যাট ম্যানে'র জেরে নাগাসাকিতে মৃত্যু ঘটেছিল ৩৫ হাজার থেকে ৭৪ হাজার।

6/7

১৫ কিলোটন

'লিটল বয়' ছিল ইউরেনিয়াম-বেসড ফিশন বম্ব। ১৫ কিলোটন টিএনটি-র সমান শক্তিশালী। 'টিএনটি' (TNT) কী? এটি হল একটি এক্সপ্লোসিভ। এর নাম-- 'ট্রাইনাইট্রোটলুয়েন্স' (trinitrotoluene)!

7/7

মানবসভ্যতা ধ্বংস

আর 'ফ্যাট ম্যান' ছিল প্লুটোনিয়াম-বেসড ফিশন বম্ব। ২০ কিলোটন টিএনটির সমান। দুটি বোমাতেই ধ্বংস হয়ে গিয়েছিল জাপান। সাতদিনের মাথায় তারা আত্মসমর্পণ করেছিল। আমেরিকার অভিসন্ধি সিদ্ধ হয়েছিল, কিন্তু বিতর্ক আজও থামেনি। এভাবে কি মানবসভ্যতা উড়িয়ে দেওয়া যায়?