Deadly Earthquake: ভয়াল ভূকম্পে সৃষ্টি রসাতলে; ৩০০-র বেশি মৃত্যু, হাজার হাজার আহত, ৬৫০০০ গৃহহীন! ১৭ বছর পরে...

Written BySoumitra SenUpdated bySoumitra Sen
Published: Apr 07, 2026, 01:55 PM IST|Updated: Apr 07, 2026, 01:55 PM IST
Devastating Earthquake in L'Aquila: শহর-নগর তছনছ হল ৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে। ৩০০-রও বেশি মানুষ নিহত, হাজার হাজার আহত, প্রায় ৬৫,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়লেন। এক ঐতিহাসিক ভূখণ্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ!
1/7

ছুটির আমেজে

ছুটির আমেজে দিন কাটছিল। ইস্টারের এই আবহে টানা কয়েকদিন ছুটি। মানুষ ভাবেননি, ছুটিটার শেষে এমন পরিস্থিতি তৈরি হবে। 

2/7

মাটি ফুঁড়ে বেরল দৈত্য

মাটি ফুঁড়ে বেরিয়ে এল ভূকম্পের ভয়ংকর দৈত্য। কয়েকশো মানুষ মারা গেলেন লহমায়। প্রায় ৬৫ হাজার মানুষ গৃহহীন। কত যে আহত, কোনও লেখাজোখা নেই!

3/7

প্রার্থনা-- প্রার্থনা--প্রার্থনা!

স্থানীয় আর্চবিশপ বলছেন, আর কিছু করার নেই, তিনি শুধু প্রার্থনা করছেন। প্রার্থনা-- প্রার্থনা--প্রার্থনা!

4/7

ধুলোর মতো

কম্পনের তরঙ্গে বাড়িঘর যেন ধুলোর মতো মিশে গেল মাটিতে। কত মানুষ যে ভয়ংকর সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়লেন!

5/7

সমাবেশে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তখন একটি সমাবেশে ছিলেন। সমাবেশের শেষে বাচ্চাদের মধ্যে লজেন্স বিলোনোর কথা ছিল তাঁর। তা আর হল না। 

6/7

লহমায় গৃহহীন

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ২৯৪ জন মারা গিয়েছেন। পরে সংখ্যাটা বাড়ে। অনেকেই হাসপাতালে যাওয়ার পরেও মারা যান। কতজন যে নিখোঁজ তা প্রাথমিক ভাবে পরিষ্কার নয়। বহু মানুষ হাজার-হাজার গৃহহীন হলেন লহমায়।

7/7

১৭ বছর পরেও

ভয়ংকর এই ভূমিকম্প ঘটেছিল ১৭ বছর আগে ২০০৯ সালের ৬ এপ্রিল ইতালির আব্রুজ্জো অঞ্চলের লা'অ্যাকুইলা (L'Aquila) শহরে। অঞ্চলটি রোমের উত্তরপূর্বে। ৬.৩ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল সেখানেই। ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনি তখন ছিলেন ইস্টারের এক সমাবেশে। সেদিন ঐতিহাসিক এই শহরে প্রত্যক্ষ করা গিয়েছিল ব্যাপক ও ভয়ংকর এক ধ্বংসযজ্ঞ। যা, আজও মানুষ ভুলতে পারেনি! ১৭ বছর পরেও মানুষ তা মনে করে কেঁপে ওঠেন।