Death from Stampede at Temple: বিদ্যুৎস্পৃষ্ট মন্দিরচত্বরে আতঙ্কে শ্বাসরোধী হুড়োহুড়ি! আহত বহু, মৃত্যু... শোকের সোমে হনুমানই কি...

Written BySoumitra Sen
Published: Jul 28, 2025, 12:12 PM IST|Updated: Jul 28, 2025, 12:20 PM IST

Death from Stampede at Avasaneshwar Mahadev Temple Barabanki UP: এক প্রাচীন শিবমন্দিরে ভয়ংকর ঘটনা ঘটে গেল। বিদ্যুৎসংযোগঘটিত একটা গোলমালে আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ভক্তদের।

দর্শনের সময়ে 1/7

দর্শনের সময়ে

শাওন সোমেই বিপর্যয়। ঘটনাস্থল উত্তরপ্রদেশের বরবাঁকির আভাসানেশ্বর শিবমন্দির। সেখানেই দর্শনের সময়ে এই ঘটনা ঘটে।

টিনশেড  বিদ্যুৎ2/7

টিনশেড বিদ্যুৎ

কী ঘটেছিল? একটি ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে যায়। সামনেই ছিল একটা টিনশেড। সেটো লহমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে! 

ভক্তদের মধ্যে ভয়ংকর আতঙ্ক3/7

ভক্তদের মধ্যে ভয়ংকর আতঙ্ক

আর সেটা দেখেই সেখানে  সমবেত ভক্তদের মধ্যে ভয়ংকর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর ফলে সকলেই হুড়েহুড়ি করতে থাকে। দৌড়ে বেরোতে চেষ্টা করে। 

মৃত, আহত4/7

মৃত, আহত

সেই ঠেলাঠেলি-ধাক্কাধাক্কায় এখনও পর্যন্ত দু'জন মারা গিয়েছেন। অন্তত ৪০ জডন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে। 

হনুমানের দৌরাত্ম্য5/7

হনুমানের দৌরাত্ম্য

তারটা সহসা ছিঁড়ে পড়ল কেন? যা জানা গিয়েছে, তা হল, ওই টিনশেডের উপর কয়েকটি হনুমান দৌড়াদৌড়ি করছিল। তাদের দৌরাত্ম্যে ছিঁড়ে যায় ইলেকট্রিক তার। ছিঁড়ে গিয়ে সেটি পড়ে ওই টিনের শেডেই। শেডটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে! পরে সংলগ্ন মন্দিরও। মন্দিরে রবিবার রাত ১২টায় জলাভিষেক শুরু হয়েছিল। রাত ২টোর সময়ে এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে 6/7

আহতদের উদ্ধার করে

পুলিস অবশ্য মন্দির প্রাঙ্গণে আগে থেকেই ছিল। কিন্তু বিপদের খবর চাউর হতেই আরও বেশি পুলিস ফোর্স চলে আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় হায়দারগড় ও ত্রিবেদীগঞ্জ কমিউনিটি হেলথ সেন্টারে। তবে এঁদের মধ্যে যাঁদের অবস্থা বেশি খারাপ, তাঁদের বরবাঁকির জেলা হাসপাতলে পাঠানো হয়।

উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ7/7

উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি ওয়াকিবহাল। মৃতদের পরিবারকে সান্ত্বনা দিয়েছেন তিনি। পাশাপাশি মন্দিরের পরিকাঠামেো ইত্যাদি অনুসন্ধান করে দেখার নির্দেশ দেন। ওদিকে রিলিফ ওয়ার্ক যাতে ঠিকঠাক হয়, সে বিষয়েও তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। অসুস্থদের যথাযথ চিকিৎসার নির্দেশও দেন।