Debolinaa Nandy Controversy with Friend Sayak: ভালোবাসার হলে দেবলীনার বিয়েতে গিয়ে নাচতাম না, আগেই সম্পর্ক ভাঙিয়ে দিতাম! মুখ খুললেন সায়ক...

Published: Jan 07, 2026, 08:15 PM IST|Updated: Jan 07, 2026, 08:15 PM IST

Debolinaa Nandy Suicide Attempt: সোশ্যাল মিডিয়া এবং স্টেজের জনপ্রিয় মুখ, গায়িকা তথা ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দীর ব্যক্তিগত জীবন নিয়ে এই মুহূর্তে সরগরম নেটপাড়া। গত কয়েকদিন ধরে তাঁর বৈবাহিক সমস্যা এবং আত্মহত্যার চেষ্টা করার খবর সামনে আসতেই উত্তাল হয়ে উঠেছে অনুরাগী মহল। সায়কের সঙ্গে সম্পর্ক নিয়েও উঠছে প্রশ্ন। এবার সাফাই দিলেন সায়ক। 

 

দেবলীনা নন্দী1/8

দেবলীনা নন্দী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেবলীনা নন্দীর আত্মহত্যার খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। আত্মহত্যার কারণ সামনে আসতেই উঠছে নানা প্রশ্ন, তৈরি হচ্ছে নানা বিতর্ক। সংসারে অশান্তি নিয়েও তৈরি হয়েছে নানা বিতর্ক। এরই মাঝে এই বিতর্কে মুখ খুললেন দেবলীনার বন্ধু সায়ক। এখনও প্রবাহের অপেক্ষাতেই বসে দেবলীনা। 

দেবলীনা নন্দী2/8

দেবলীনা নন্দী

অবশেষে নীরবতা ভেঙেছেন সায়ক। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দেবলীনার সঙ্গে তাঁর সম্পর্ক কেবলমাত্র বন্ধুত্বের। সায়কের কথায়, "যদি দেবলীনাকে আমার ভালোবাসারই থাকত, তবে ওর বিয়েতে গিয়ে নাচতাম কেন? বিয়ের আগেই তো সম্পর্ক ভাঙিয়ে দিতে পারতাম।" 

দেবলীনা নন্দী3/8

দেবলীনা নন্দী

তিনি আরও জানান, যাঁরা বন্ধুত্ব এবং প্রেমের পার্থক্য বোঝেন না, তাঁদের জীবনে হয়তো প্রকৃত বন্ধুর অভাব রয়েছে। দেবলীনা নিজেই সায়কের ভ্লগে এসে কথা বলেছেন, তাই এখানে কোনও গোপনীয়তা নেই। সায়কের দাবি, এই ভ্লগগুলি তাঁদের কাছে ‘অক্সিজেনের’ মতো। 

দেবলীনা নন্দী4/8

দেবলীনা নন্দী

এদিন সায়ক সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তাঁকে জিজ্ঞাসা করা হয় যে তাঁর বা অন্য বন্ধুর তরফ থেকে কী প্রবাহের সঙ্গে যোগাযোগ করা হয়েছে? উত্তরে সায়ক বলেন, 'আমার কাছে প্রবাহের নম্বর নেই। ওর সঙ্গে কখনই সেরকম বন্ধুত্ব তৈরি হয়নি। দেবলীনা যখনই বিয়েতে অশান্তির কথা বলত। আমি বলেছি, মিটিয়ে নেওয়ার হলে মিটিয়ে নে নইলে বেরিয়ে আয়। দেবলীনার মাও যোগাযোগ করেন প্রবাহের সঙ্গে। কিন্তু ও ফোন ধরেনি।'

দেবলীনা নন্দী5/8

দেবলীনা নন্দী

এতগুলো ওষুধ কীভাবে সংগ্রহ করল? দেবলীনার বন্ধু সায়ক ও প্রেরণা বলেন, 'আমরাও প্রথমে ভাবছিলাম, এত ওষুধ কোথায় পেল দেবলীনা? তারপর জানলাম, অনেকদিন ধরেই এই ওষুধগুলো সংগ্রহ করছিল ও। তার মানে অনেকদিন ধরেই আত্মহত্যা করার প্ল্যান ওর মাথায় ছিল।' সায়ক আরও বলেন, 'আমায় কোনও সমস্যার কথা বললেও আমি দেবলীনাকে বোঝাতাম। শুধু মাকে নিয়ে নয়, দেবলীনার শোয়ের সময়, বাড়ি ফেরার সময় নিয়েও সমস্যা ছিল'। 

দেবলীনা নন্দী6/8

দেবলীনা নন্দী

সায়ক আরও জানান যে এখনও প্রবাহর কাছেই ফিরতে চাইছে দেবলীনা। অভিনেতা বলেন 'এখনও ফোন ধরে বসে আছে, কখন প্রবাহর মেসেজ আসবে। এমনকী প্রবাহর ফুড ডেলিভারির কলটাও দেবলীনার ফোনে আসছে। ওর নম্বর থেকেই অর্ডার করছে, খাচ্ছে। অবাক কাণ্ড! শত্রুরও কিছু হলে মানুষ খোঁজখবর নেই। একটা মেয়ে ভালোবেসে ওর জন্য পড়ে আছে, একজন কী করছে আমি জানি না'। 

দেবলীনা নন্দী7/8

দেবলীনা নন্দী

দেবলীনা নন্দী এবং তাঁর স্বামী প্রবাহ নন্দীর সাজানো সংসার সোশ্যাল মিডিয়ায় সবসময়ই আদর্শ বলে মনে হত। কিন্তু সম্প্রতি একটি লাইভ সেশনে দেবলীনা স্বীকার করেন যে, তাঁর দাম্পত্য জীবনে প্রবল অশান্তি চলছে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে গাড়িতেই তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সেই সময় তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেতা সায়ক চক্রবর্তীকে ফোন করে বিষয়টি জানান দেবলীনা। সায়কের তৎপরতাতেই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি সুস্থ হয়ে ফেরেন।

দেবলীনা নন্দী8/8

দেবলীনা নন্দী

এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়া দু'ভাগে বিভক্ত। একাংশ দেবলীনার পাশে দাঁড়ালেও, অন্য অংশ তাঁর স্বামী প্রবাহের পক্ষ নিয়েছেন। এই বিতর্কের মাঝে সবথেকে বেশি কটাক্ষের মুখে পড়েছেন সায়ক চক্রবর্তী। দেবলীনা ও সায়কের গভীর বন্ধুত্ব নিয়ে অনেকেই আঙুল তুলেছেন।