Who is Jalauddin Shaikh: ৫ জানুয়ারি ২০২৬-এ দীপিকা পাড়ুকোন পদার্পণ করলেন ৪০ বছরে। এই বিশেষ দিনে তাঁর দীর্ঘদিনের ছায়াসঙ্গী জালালুদ্দিন শেখের একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দীপিকা পাড়ুকোনের এই বডিগার্ডের পারিশ্রমিক শুনে আঁতকে উঠবেন।
1/7জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপিকার জন্মদিনে নায়িকার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন জালালুদ্দিন শেখ, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কে এই জালালুদ্দিন শেখ?
2/7ইনি হলেন দীপিকা পাড়ুকোনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী জালালুদ্দিন শেখ, যিনি বিনোদন জগতে 'জালাল' নামেই বেশি পরিচিত। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অভিনেত্রীর বিশ্বস্ত সঙ্গী জালাল।
3/7জালালের শেয়ার করা ছবিতে দীপিকাকে একটি মিনি ড্রেসে হাসিখুশি মেজাজে দেখা গেছে। ক্যাপশনে জালাল লিখেছেন, "ঈশ্বর আপনার মঙ্গল করুন"।
4/7জালাল শুধু তাঁর দেহরক্ষী নন, দীপিকার রাখি ভাইও। জালাল শুধুমাত্র একজন বডিগার্ড নন, দীপিকা তাঁকে নিজের পরিবারের সদস্য মনে করেন। দীপিকার নিজের কোনো ভাই নেই, তাই প্রতি বছর 'রক্ষা বন্ধন'-এর উৎসবে তিনি জালালকে রাখি পরান।
5/7শুটিং সেট থেকে শুরু করে বিদেশ ভ্রমণ—এমনকি ২০১৮ সালে রণবীর সিংয়ের সঙ্গে ইতালির ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানেও নিরাপত্তার সব ব্যবস্থা ছিল জালালের তত্ত্বাবধানে।
6/7বিশ্বস্ততা এবং ২৪ ঘণ্টা কর্তব্যে অবিচল থাকার পুরস্কার হিসেবে জালালুদ্দিনের পারিশ্রমিকও আকাশচুম্বী।
7/7২০২৪-২৫ সালের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তাঁর বার্ষিক বেতন বর্তমানে প্রায় ১.২ কোটি টাকা। কয়েক বছর আগে তাঁর আয় ছিল বার্ষিক প্রায় ৮০ লক্ষ টাকা, যা সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে। রণবীর সিং এবং দীপিকা দুজনেই জালালকে পরিবারের একজন হিসেবে দেখেন, যা গ্ল্যামার দুনিয়ায় এক বিরল দৃষ্টান্ত।