Delhi Mahipalpur Blast news: সোমবার সন্ধ্যায় ব্যস্ত সময়ে দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারান ১২ জন।
1/9জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার সন্ধ্যার ভয়াল স্মৃতি এখনও দগদগে। তারমধ্যেই রাজধানী দিল্লিতে ফের বিস্ফোরণের শব্দ!
2/9দিল্লির মহিপালপুর এলাকায় শোনা গেল বিস্ফোরণের বিকট তীব্র আওয়াজ।
3/9দিল্লির মহিপালপুরে র্যাডিসন হোটেলের কাছে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
4/9বিস্ফোরণের শব্দ শোনা যেতেই দিল্লি ফায়ার সার্ভিস তৎপর হয়। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৩টি ইঞ্জিন।
5/9দমকল বাহিনীর দেওয়া তথ্য অনুসারে, সকাল ৯টা ১৮ মিনিটে তারা মহিপালপুরে বিস্ফোরণের খবর পায়।
6/9তবে পুলিস জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি।
7/9ডিসিপি সাউথ ওয়েস্ট বলেছেন, "প্রাথমিক তদন্তে দিল্লি পুলিস সন্দেহজনক কিছু পায়নি। শব্দের উৎস অনুসন্ধান করছে পুলিস।"
8/9ওদিকে জিজ্ঞাসাবাদের সময় একজন গার্ড জানান, ধৌলা কুয়ানগামী একটি ডিটিসি বাসের পিছনের টায়ার ফেটে গিয়েছে। যার ফলেই ওই বিকট শব্দ হয়েছে।
9/9প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় ব্যস্ত সময়ে দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারান ১২ জন। নাশকতামূলক সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্ত এখনও চলছে।