Delhi Red Fort Blast: 'ওদের তিলে তিলে কষ্ট দিয়ে ভয়ংকর নির্যাতন করা হোক, তারপর ফাঁসি!' সন্ত্রাসী শাহীনের প্রাক্তন স্বামীর বিস্ফোরক বয়ান...

Delhi Blast 2025: দিল্লির লালকেল্লার বাইরে বিস্ফোরণের ঠিক আগের দিন লখনউ থেকে গ্রেফতার হন এক মহিলা চিকিৎসক। নাম শাহীন সিদ্দীকী। তাঁর গাড়ি থেকে মেলে আগ্নেয়াস্ত্র। শাহিন এবং তাঁর সঙ্গী, চিকিৎসক মুজ়াম্মিল শাকিলের সঙ্গে দিল্লি বিস্ফোরণকাণ্ডের সরাসরি যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। অবসরপ্রাপ্ত সরকারি চাকুরের কন্যা, পেশায় চিকিৎসক কী ভাবে জইশ-ই-মহম্মদের মতো সন্ত্রাসবাদী সংগঠনের মহিলা শাখার ‘অন্যতম প্রধান’ হলেন, তা-ই নিয়ে কৌতূহলী তদন্তকারীরাও। ২০টি বোমার টাইমার, রিমোট এবং ওয়াকিটকিও ছিল ওই বিস্ফোরকের সঙ্গে। সেখান থেকে উঠে আসে ওই মহিলা চিকিৎসকের নাম। তাঁর গাড়িতে তল্লাশি চ

| Nov 13, 2025, 06:08 PM IST
1/8

শাহীনের স্বামীর বিস্ফোরক বয়ান

প্রাক্তন স্ত্রী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ায় অবাক হলেও দুঃখিত নন শাহীনের স্বামী। বললেন যখন শাহীন তাঁর সঙ্গে থাকতেন, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন, সকালে বাচ্চাদের স্কুল থাকত তাই। কোনদিন বাড়ির বাইরে বোরখা পরেননি এবং তাকে নিয়ে সন্দেহ করার লেশমাত্র কিছু ছিল না। 

2/8

শাহীনের স্বামীর বিস্ফোরক বয়ান

শাহীনদের আদি বাড়ি লখনউয়ের খন্দারী বাজারে। বাবা সঈদ আনসারি বন বিভাগের অবসরপ্রাপ্ত চাকুরে। শাহীন বাবা-মায়ের দ্বিতীয় সন্তান।

3/8

শাহীনের স্বামীর বিস্ফোরক বয়ান

মহারাষ্ট্রে জাফর হায়াত নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল ওই চিকিৎসকের। কিন্তু দাম্পত্য সুখের হয়নি। ২০১৫ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। কানপুরের চাকরি ছেড়ে ফরিদাবাদ চলে গিয়েছিলেন শাহীন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কিছু দিন তিনি লখনউয়ে ছিলেন বটে, কিন্তু সেখান থেকেও হঠাৎ উধাও হয়ে যান। মনে করা হচ্ছে, ওই সময়েই সন্ত্রাসবাদী নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ হয় ওই চিকিৎসকের। 

4/8

শাহীনের স্বামীর বিস্ফোরক বয়ান

শাহীনের প্রাক্তন স্বামীও পেশায় চিকিৎসক। তিনি জানিয়েছেন, প্রাক্তন স্ত্রী চেয়েছিলেন পাকাপাকি ভাবে বিদেশে থাকতে। স্বামী-সন্তান নিয়ে বিদেশে সংসার করতে চাইতেন। এ নিয়ে তাঁদের মনোমালিন্য হয়। 

5/8

শাহীনের স্বামীর বিস্ফোরক বয়ান

হায়াতের কথায়, 'আমাদের বিয়ে হয়েছিল দেখাশোনা করে। অনেক দিন হল ওর সঙ্গে আমার যোগাযোগ নেই। ও কিন্তু কখনওই আধ্যাত্মিক ছিল না। খুবই ধর্মনিরপেক্ষ। তবে আমাদের মতপার্থক্যের কারণ ছিল ওর বিদেশে থিতু হওয়ার ইচ্ছা। 

6/8

শাহীনের স্বামীর বিস্ফোরক বয়ান

আমাদের দুই সন্তান। তারা বা আমি, কেউই অস্ট্রেলিয়া, ইউরোপ যেতে চাইনি। এখন দুই সন্তান আমার কাছেই থাকে।' তিনি এ-ও জানান, শাহীন পালমোনোলজি-র অধ্যাপক ছিলেন। ২০০৬ সালে তিনি ডাক্তারি ডিগ্রি পান।  

7/8

শাহীনের স্বামীর বিস্ফোরক বয়ান

ডঃ জাফার হায়া্ত, প্রাক্তন স্ত্রী ডঃ শাহীন এবং তার ভাই পারভেজকে ফাঁসির সাজা দেওয়ার দাবি জানিয়েছেন।

8/8

শাহীনের স্বামীর বিস্ফোরক বয়ান

তিনি দাবি করেছেন যে, এই দু'জনকে সর্বাধিক নির্যাতন (maximum torture) করা হোক এবং তারপর তাদের ফাঁসির সাজা দেওয়া হোক।