Dengue and Chikungunya Symptoms: এডিস মশাবাহিত এই রোগের উপসর্গ একই রকম মনে হলেও এর বেশ কিছু পার্থক্য রয়েছে বলে চিকিত্সকরা জানিয়েছেন। জেনে নিন সেই পার্থক্যগুলি।
1/6ডেঙ্গিতে রোগীর জ্বরের তাপমাত্রা থাকে তীব্র। কিন্তু চিকুনগুনিয়ার ক্ষেত্রে জ্বর হলেও দুই-তিন পরে জ্বরের তীব্রতা খুব একটা বেশি থাকে না।
2/6ডেঙ্গিতে আক্রান্ত রোগীর শরীরে লাল লাল র্যাশ দেখা যায়। কিন্তু চিকুনগুনিয়ার ক্ষেত্রে তেমন একটা হয় না।
3/6ডেঙ্গি আক্রান্ত রোগী অনেক সময় শক সিনড্রোমে চলে যায়। চিকুনগুনিয়ায় শক সিনড্রোম বা মৃত্যুঝুঁকি একদমই থাকে না।
4/6ডেঙ্গিতে রক্তের প্লাটিলেট কমে যায়। যার ফলে রক্তক্ষরণ হয়। চিকুনগুনিয়ায় তেমন হয় না।
5/6চিকুনগুনিয়ায় শরীরের জয়েন্টে জয়েন্টে তীব্র ব্যথা থাকে। ডেঙ্গি আক্রান্ত রোগীর শরীরে ব্যথা হলেও তা তীব্র হয় না।
6/6ডেঙ্গির ক্ষেত্রে ব্যক্তির নানা অঙ্গ যেমন লিভার, হার্ট, কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। চিকুনগুনিয়ায় তা হয় না।