Raghu Dakat: সোমবার সেবকেশ্বরী কালীবাড়িতে পুজো দিলেন দেব, ইধিকা, সোহিনী, ওম, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ও সংগীত পরিচালক নীলায়ন। এদিন সেবক থেকে গোটা টিম চলে আসেন ওদলাবাড়ি তুড়িবাড়ি এলাকায় একটি হোটেলে। সেখানে বিশ্রাম করে আবার শিলিগুড়ির উদ্দেশ্য রওনা দেবেন তিনি। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর চলে যান পাশের ঘীস নদীতে। নদীতে পৌঁছে দেবকে দেখা যায় স্থানীয় একটি জাল হাতে তুলে নিয়ে মাছ ধরার চেষ্টা করতে।
1/12অরূপ বসাক: উত্তরবঙ্গে রঘু ডাকাতের গোটা টিম। সোমবার শিলিগুড়িতে পৌঁছেছে ‘রঘু ডাকাত’-এর টিম। ছবির প্রচারের মাঝেই এদিন সেবকেশ্বরী মন্দিরে হাজির দেব সহ গোটা টিম।
2/12সোমবার সেবকেশ্বরী কালীবাড়িতে পুজো দিলেন দেব, ইধিকা, সোহিনী, ওম, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ও সংগীত পরিচালক নীলায়ন।
3/12রীতিমতো মন্দিরে বসে নাম গোত্র ধরে পুজো দিলেন দেব ও অন্যান্যরা। এদিন প্রচারে যাওয়ার আগেই মায়ের আশীর্বাদ নিতে পাহাড়ের প্রসিদ্ধ সেবকেশ্বরী কালী মন্দিরে যান অভিনেতা ও সাংসদ দেব ।
4/12সোমবার বিকেলে দেব শিলিগুড়িতে তাঁর নতুন সিনেমার প্রচার কার্যক্রম শুরু করবেন।
5/12এদিন সেবক থেকে গোটা টিম চলে আসেন ওদলাবাড়ি তুড়িবাড়ি এলাকায় একটি হোটেলে। সেখানে বিশ্রাম করে আবার শিলিগুড়ির উদ্দেশ্য রওনা দেবেন তিনি।
6/12ওদলাবাড়ির ওই হোটেলেই দেবকে সংবর্ধনা জানান মালের বিডিও রশ্মিদিপ্ত বিশ্বাস, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বুলুচিক বড়াইকের পুত্র ও রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রোহিত চিক বড়াইক, তৃণমূল নেতা রাসেল সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
7/12হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর চলে যান পাশের ঘীস নদীতে। নদীতে পৌঁছে দেবকে দেখা যায় স্থানীয় একটি জাল হাতে তুলে নিয়ে মাছ ধরার চেষ্টা করতে।
8/12সেই সময় নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন এক স্থানীয় জেলে। দেব তাঁর কাছ থেকে মাছ ধরার পদ্ধতি শেখেন ও নিজেও হাতে-কলমে চেষ্টা করেন। এই অভিজ্ঞতাকে ‘অসাধারণ’ বলে বর্ণনা করেছেন দেব নিজেই।
9/12সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব বলেন, “এই প্রথম এই জায়গায় এলাম। চারপাশটা অসাধারণ সুন্দর। পরের বার মা-বাবাকে নিয়ে এখানে ঘুরতে আসব।”
10/12মাছ ধরার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “জেলে দাদার কাছ থেকে শিখলাম কীভাবে জাল দিয়ে মাছ ধরা হয়। দারুণ লেগেছে।”
11/12একগুচ্ছ ছবি পোস্ট করে দেব ক্যাপশনে লেখেন, "খোকা এলো মাছ ধরতে ঘিস নদীর তীরে"।
12/12‘রঘু ডাকাত’ ছবির প্রচারে দেবের উপস্থিতি ঘিরে শিলিগুড়ি ও ডুয়ার্সে উন্মাদনা তুঙ্গে। নিঃসন্দেহে সিনেমাপ্রেমীদের কাছে এটি একটি বড় চমক।