Kolkata Fire Incident: সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড! সন্তোষপুর স্টেশনে পুড়ে খাক একের পর এক দোকান, ব্যাহত ট্রেন চলাচল...

Published: Sep 16, 2025, 10:39 AM IST|Updated: Sep 16, 2025, 10:39 AM IST

Santoshpur Station Fire: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। সন্তোষপুর স্টেশন লাগোয়া দোকানে আগুন লাগে বলে জানা যায়। পুড়ে ছাই একের পর এক দোকান। ব্যাহত ট্রেন চলাচল।

সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড1/8

সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাতসকালে সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কালো ধোঁয়ায় ঢেকে গোটা এলাকায়।

সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড2/8

সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড

ভয়াবহ আগুনের জেরে স্টেশন চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, বজবজ সেকশনের সন্তোষপুর স্টেশনে পাশের ঝুপড়িতে আগুন লাগে।

 

সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড3/8

সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে স্টেশনের একাধিক দোকানেও। প্রচুর ছোট দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর।

সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড4/8

সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড

অন্যদিকে, ধোঁয়া ও ভয়াবহ আগুনের কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। বন্ধ মাঝেরহাট-বজবজের মধ্যে ট্রেন পরিষেবা। ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড5/8

সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড

সকাল ৭টা নাগাদ ১ নং প্ল্যাটফর্মে আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ২ দমকল ইঞ্জিন।

সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড6/8

সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড

দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। খতিয়ে দেখা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

 

সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড7/8

সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড

পুজোর মুখে স্টেশন চত্বরের দোকানগুলি পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। পুজোর আগে এত টাকার লোকসান কী ভাবে সামাল দেবেন ভেবে পাচ্ছেন না তাঁরা।

সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড8/8

সন্তোষপুর স্টেশনে অগ্নিকাণ্ড

উল্লেখ্য, গত ৯ মার্চ দুপুরেও এমনই বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছিল সন্তোষপুর স্টেশনে। সে বারও স্টেশন চত্বরের একটি দোকান থেকেই ছড়িয়েছিল আগুন।