Mehazabien Chowdhury: ওই মামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মেহজাবীন বলেছেন, 'একটি ভূয়া ও মিথ্যা মামলার সংবাদ দেখে আমি বিস্মিত। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন
1/7আইনি জালে জড়িয়ে পড়লেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
2/7তিনি ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার এক আদালত।
3/7পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে এক ব্যক্তির ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি এবং ভয় দেখানোর অভিযোগ উঠেছে মেহজাবীন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে।
4/7আদালত সূত্রে খবর, ওই মামলায় আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য রবিবার ধার্য ছিল। কিন্তু আদালতে হাজির হননি মেহজাবীন ও তার ভাই আলিশান। তার পরই ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
5/7অভিযোগ, পুরনো পরিচয়ের সুবাদে প্রলোভন দেখিয়ে আসামি মেহজাবীন চৌধুরীর নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে এই শর্তে নগদ অর্থে এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ২৭ লাখ টাকা দেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় ওই ব্যক্তি বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দেব কালকে দেব বলে ঘোরাতে থাকেন তাঁকে। তারপরই তিনি আদালতে মামলা করেন।
6/7অভিযোগকারীর আরও অভিযোগ, গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে মেহজাবীনরা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে তাঁকে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ আরো ৪-৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ করে। হুমকি দেওয়া হয়, বাসায় টাকা চাইতে যাবি না। তোকে বাসার সামনে দেখলে জানে মেরে ফেলব। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দেয়।
7/7এদিকে, ওই মামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মেহজাবীন বলেছেন, 'আমি মেহজাবীন চৌধুরী। আজ একটি ভূয়া ও মিথ্যা মামলার সংবাদ দেখে আমি বিস্মিত। আমি মনে করি, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছু নয়। এই ধরনের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই। যে বা যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন, তাদের কাউকে আমি চিনি না। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কেবল আমার অভিনয় ও পেশাগত দায়িত্বে সর্বদা নিবেদিত। আমি এমন কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে নেই, যেখানে আইনি জটিলতায় জড়ানোর প্রশ্ন আসে।'