Dharmasthala Mass Burial Case: চাপা দেওয়ার চেষ্টা করেও ঢাকা গেল না 'গন্ধ'! ধর্মস্থলে মিলল বহু মাথার খুলি! সবই... 'গণকবর' মামলায় বড় আপডেট...

Written BySUDESHNA PAUL
Published: Sep 19, 2025, 02:07 PM IST|Updated: Sep 19, 2025, 02:07 PM IST

Dharmasthala Mass Burial Case Skulls Recover: ধর্মস্থল গণকবর মামলায় ১৮০ ডিগ্রি মোড়! নতুন করে খননকাজ শুরু হতেই মিলল মাথার খুলি...

Dharmasthala Mass Burial Case 1/8

ধর্মস্থলে মিলল মাথার খুলি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্মস্থল গণকবর মামলায় নাটকীয় মোড়। এত চাপা দেওয়ার চেষ্টা করেও গন্ধ ঢাকা গেল না! দক্ষিণ কন্নড় জেলায় ৭-৭টি মানুষের মাথার খুলি উদ্ধার করল সিট।

 

Dharmasthala Mass Burial Case2/8

ধর্মস্থলে মিলল মাথার খুলি!

ধর্মস্থলের এক প্রাক্তন সাফাইকর্মীর চাঞ্চল্যকর অভিযোগের পরই কর্নাটকে হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান ঘিরে শুরু হয় তোলপাড়। ওই প্রাক্তন সাফাইকর্মী অভিযোগ করেন, ১৯৯৫ থেকে ২০১৪ সালের মধ্যে শত শত মৃতদেহ, যার বেশিরভাগই নারী ও শিশু, তাদের গোপনে কবর দিতে বাধ্য করা হয়েছিল।

Dharmasthala Mass Burial Case3/8

ধর্মস্থলে মিলল মাথার খুলি!

তিনি অভিযোগ করেন, নেত্রাবতী নদীর তীরে অবস্থিত ধর্মস্থলে ৫০০-রও বেশি বডি তিনি সরিয়েছেন। হয় কবর দিয়েছেন, নয়তো নেত্রাবতী নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে সেই বডি। মৃতদেহগুলির শরীরে অন্তর্বাসটুকুও ছিল না। শরীরে হিংস্র যৌন নির্যাতনের চিহ্ন ছিল স্পষ্ট।

Dharmasthala Mass Burial Case4/8

ধর্মস্থলে মিলল মাথার খুলি!

কিন্তু, প্রাথমিকভাবে SIT-এর খননে কোনও গণকবর বা দেহের সন্ধান না মেলায় ধর্মস্থল গণকবর মামলায় মূল অভিযোগকারী সেই 'হুইসেলব্লোয়ার' সিএন চিন্নায়াকেই গ্রেফতার করে সিট। এমনকি এও দাবি করা হয় যেআদালতে দেখানো মাথার খুলিও নকল! 

Dharmasthala Mass Burial Case5/8

ধর্মস্থলে মিলল মাথার খুলি!

কিন্তু এবার গণকবর মামলায় ১৮০ ডিগ্রি মোড়। দক্ষিণ কন্নড় জেলার বাংলেগুড্ডায় ধর্মস্থলে গণকবর দেওয়ার অভিযোগে তদন্তকারী সিট কমপক্ষে সাতটি খুলি উদ্ধার করেছে। বুধবার পাঁচটি খুলি এবং বৃহস্পতিবার আরও দুটি খুলি মিলেছে।

Dharmasthala Mass Burial Case6/8

ধর্মস্থলে মিলল মাথার খুলি!

তবে উদ্ধার হওয়া খুলিগুলির বেশিরভাগই মধ্যবয়সী পুরুষদের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে দেহাবশেষগুলি প্রায় এক বছরের পুরনো। এও মনে করা হচ্ছে যে, কিছু খুলি সম্ভাব্য আত্মহত্যার ঘটনার সঙ্গেও যুক্ত হতে পারে।

Dharmasthala Mass Burial Case7/8

ধর্মস্থলে মিলল মাথার খুলি!

প্রসঙ্গত, ধর্মস্থলে গণকবর দেওয়ার অভিযোগের তদন্তের অংশ হিসেবে বাংলেগুড্ডায় ১১তম এবং ১২তম সমাধিস্থলের মধ্যে খনন কাজ চলছে। ধর্মস্থলে অপহরণ, গণধর্ষণ ও হত্যার অভিযোগে সৌজন্যের আত্মীয় ভিট্টল গৌড়ার বক্তব্যের পরই এই খননকাজ শুরু হয়। 

Dharmasthala Mass Burial Case8/8

ধর্মস্থলে মিলল মাথার খুলি!

গৌড়া দাবি করেন যে তিনি এলাকায় শিশুদের হাড় এবং মৃতদেহের স্তূপ পুঁতে রাখতে দেখেছেন, যার পরই SIT খনন অভিযান শুরু করে। অন্যদিকে ধর্মস্থল গণকবর মামলার তদন্তে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপও দাবি করা হয়েছে। মামলাটি বিবেচনা করে দেখার অনুরোধ করা হয়েছে।