Monali Thakur Confirm Divorce: শারীরিক নির্যাতন, শ্বাসরোধের চেষ্টাও! 'কারণ' জানিয়ে ডিভোর্সে শিলমোহর মোনালির?

Written ByDebasmita Das
Published: Sep 10, 2025, 02:59 PM IST|Updated: Sep 10, 2025, 03:17 PM IST

Monali Thakur: বিয়ের ৩ বছর পর্যন্ত কেউ জানতেই পারেননি মোনালি বিয়ে করেছেন৷ সুইৎজারল্যান্ডের রেস্তোরাঁ মালিক মাইক রিখটার ও মোনালির বিয়ে গায়িকার ভক্তদের জন্য হতবাক করার মতো খবর ছিল। এবার বিচ্ছেদের কারণ জানালেন...

Monali Thakur Divorce1/9

মোনালির ডিভোর্সের কারণ জানেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গায়িকা মোনালি ঠাকুরের নাকি বিয়ে ভাঙছে। জল্পনা চলছিলই, এদিন মোনালি ঠাকুরের ইনস্টা স্টোরি সেই রহস্য দ্বিগুণ বাড়িয়ে দিল। 

Monali Thakur Divorce2/9

মোনালির ডিভোর্সের কারণ জানেন?

গোপনে বিয়ে করেছিলেন৷ বিয়ের ৩ বছর পর্যন্ত কেউ জানতেই পারেননি মোনালি বিয়ে করেছেন৷ সুইৎজারল্যান্ডের রেস্তোরাঁ মালিক মাইক রিখটার ও মোনালির বিয়ে গায়িকার ভক্তদের জন্য হতবাক করার মতো খবর ছিল। বিয়ের ৮ বছর পর তাঁদের ডিভোর্সের খবর নিয়ে বলিপাড়ায় আলোচনা তুঙ্গে।

Monali Thakur Divorce3/9

মোনালির ডিভোর্সের কারণ জানেন?

সোমবার সোশ্যাল মিডিয়ায় মোনালি তাঁর গান 'এক বার ফির'র একটি অংশ ভাগ করে নেন। সেই গান শেয়ার করে একটি প্রতীকী ভিডিয়ো ভাগ করে নেন গায়িকা। তাতে শারীরিক ও মানসিক নির্যাতনের ছবি স্পষ্ট। 

Monali Thakur Divorce4/9

মোনালির ডিভোর্সের কারণ জানেন?

কোনও সময় মোনালির গায়ে পড়ছে কিল-চড়। কখনও আবার তিনি হাসছেন, কিন্তু সেই হাসির মধ্যেই ফুটে উঠেছে যন্ত্রণা। এই ভিডিয়ো শেয়ার করে মোনালি লেখেন, এটাই কারণ। কিন্তু এই কারণ আসলে কিসের ইঙ্গিত, সেটা স্পষ্ট করেননি গায়িকা।

Monali Thakur Divorce5/9

মোনালির ডিভোর্সের কারণ জানেন?

ক্যাপশনে মোনালি লিখেছিলেন, 'কারণ'। তবে এই কারণ গানটি তাঁর খুব কাছের, সে কথা জানিয়েছেন মোনালি। এর সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনের কোনও মিল আছে বলে অবশ্য কখনওই দাবি করেননি তিনি। 

Monali Thakur Divorce6/9

মোনালির ডিভোর্সের কারণ জানেন?

মোনালি ঠাকুর এবং তাঁর স্বামী মাইক রিখটারের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। মোনালি ইনস্টাগ্রামে মাইককে আনফলো করেছেন ৷ এরমধ্যে মোনালির পোস্টে  অনুরাগী ও নেটিজেনদের মনে হয়েছে যে, গায়িকার উপর রীতিমতো শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই তাঁর বিবাহবিচ্ছেদ হচ্ছে।

Monali Thakur Divorce7/9

মোনালির ডিভোর্সের কারণ জানেন?

তবে ভৌগোলিক দূরত্বের কারণেই গায়িকার সংসারে ভাঙন কি না, তা জানা যায়নি। মোনালি এবং মাইকের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই কয়েক বছরে তাঁদের মধ্যে অনেক কিছু বদলে গিয়েছে, এখন আর কেউ তাঁদের দম্পতি হিসেবে দেখে না। 

Monali Thakur Divorce8/9

মোনালির ডিভোর্সের কারণ জানেন?

মোনালি, না মাইক—কেউই এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় এই দূরত্ব এবং পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্ন করা দেখে ভক্তরা প্রায় নিশ্চিত, সম্পর্ক ভালো নেই।

Monali Thakur Divorce9/9

মোনালির ডিভোর্সের কারণ জানেন?

মোনালি একবার তাঁদের বিয়েকে তাঁদের ভালোবাসার “একটি সাধারণ, বাস্তব এবং নাটকীয় উদযাপন” হিসেবে বর্ণনা করেছিলেন।