Dilip Ghosh Marriage: আডবাণী, বাজপেয়ীরা করেননি! 'নিয়ম ভেঙে'ই কি ছকভাঙা বিয়েতে RSS-র 'প্রচারক' দিলীপ ঘোষ? জোর চর্চা...
Dilip Ghosh Marriage controversy: আডবাণী, বাজপেয়ীরা করেননি! কিন্তু তিনি করছেন। বিয়ে করছেন। সংসার জীবনে প্রবেশ করছেন। আর তাতেই দানা বেঁধেছে বিতর্ক। মাথাচাড়া দিয়েছে প্রশ্ন। আসলে তিনি দিলীপ ঘোষ। রাজ্য রাজনীতিতে 'দাবাং' দিলীপ ঘোষ বলেই যার প্রচার ও জনপ্রিয়তা। বরাবর-ই সিদ্ধান্ত নিতে 'বোল্ড' তিনি। আর এবার ব্যক্তিগত জীবনে একেবারে স্টেপ-আউট করে হাঁকালেন ছক্কা।
|
Apr 18, 2025, 05:45 PM IST
1/5
'সংঘী' দিলীপের বিয়ে বিতর্ক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৬১-র পাত্র দিলীপ ঘোষ জীবন সায়াহ্নে এসে গাঁটছড়া বাঁধছেন ৫১-র পাত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে। দিলীপ ঘোষের এই ছকভাঙা বিয়ে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে সব মহলে। চলছে জোর চর্চা, তরজা। উঠছে প্রশ্নও। প্রশ্ন উঠছে, বিজেপি নেতা দিলীপ ঘোষ তো RSS প্রচারক, তাহলে তিনি বিয়ে করছেন কীভাবে?
2/5
'সংঘী' দিলীপের বিয়ে বিতর্ক...

আসলে আরএসএস-এর প্রচারকরা বিয়ে করেন না। RSS-এর নিয়ম অনুযায়ী-ই সংঘের প্রচারকরা কেউ বিয়ে করতে পারেন না। সারাজীবন তাঁরা সংঘের প্রচার ও প্রসার করে যাবেন। প্রচারকদের সমস্ত খরচ সংঘ-ই চালায়। কিন্তু সাংসারিক জীবনযাপন করতে পারবেন না। আর দিলীপ ঘোষ একটা সময় দীর্ঘ দিন বারুইপুরের আরএসএস শাখা পরিচালনার দায়িত্বে ছিলেন। পরে সঙ্ঘের প্রচারক হিসাবে উচ্চতর দায়িত্ব পান।
photos
TRENDING NOW
3/5
'সংঘী' দিলীপের বিয়ে বিতর্ক...

সেখানে দাঁড়িয়ে আরএসএস প্রচারক দিলীপ ঘোষ বিয়ে করছেন কীভাবে? আরএসএস-এর কাছ থেকে কি তিনি অনুমতি নিয়েছিলেন? কানাঘুষোয় এমনটাও শোনা যাচ্ছে, ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও প্রাথমিকভাবে দিলীপ ঘোষের বিয়েতে নাকি রীতিমতো আপত্তি জানিয়েছিল বিজেপি। রাজনৈতিক ভাবমূর্তির কথা স্মরণ করিয়ে দলের অনেকেই তাঁকে সতর্ক করেন, যে এই বিয়ের সিদ্ধান্তে তাঁর রাজনৈতিক ক্ষতি হতে পারে। শোনা যাচ্ছে আপত্তি নাকি এসেছিল সংঘের তরফেও।
4/5
'সংঘী' দিলীপের বিয়ে বিতর্ক...

কিন্তু মায়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে বিয়ের সিদ্ধান্তে অনড় থাকেন দিলীপ ঘোষ। শেষমেশ বিড়ম্বনা এড়াতে বিয়েতে দিলীপকে শুভেচ্ছা জানিয়েছেন সংঘ ও বিজেপি নেতৃত্ব। বাড়ি এসে শুভেচ্ছা জানিয়ে গিয়েছেন সুকান্ত মজুমদার, সুনীল বনসল, লকেট বন্দ্যোপাধ্য়ায় সহ প্রমুখ। আসলে কোনও প্রচারক যদি নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে গিয়ে একবার বেতন পেতে শুরু করেন, তখন তিনি আর প্রচারক থাকেন না। এটাও আছে আরএসএস-রই নিয়মে।
5/5
'সংঘী' দিলীপের বিয়ে বিতর্ক...

photos